নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টিয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ মিরপুরে অনুশীলন করেছে টাইগাররা। আজকের অনুশীলনে ব্যাটিং করতে গিয়ে হাতের পেশিতে চোট নিয়ে মাঠ ছেড়েছেন তরুন ক্রিকেটার আফিস হোসেন ধ্রুব।ব্যাটিং অনুশীলনের সময় তাসকিনের একটি দ্রুত গতির বাউন্সার সামলাতে ব্যর্থ হোন আফিফ, হঠাৎ লাফিয়ে উঠা বলটি সরাসরি আফিফের ডান হাতের পেশিতে আঘাত হানে। সাথে সাথে তীব্র ব্যথায় সেখানেই লুটিয়ে পড়েন আফিফ।ততক্ষনিক ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিলেও, হাতের তীব্র ব্যথা অনুভব করায় আর ব্যাট হাতে নামা হয়নি আফিফের। ডান হাতের পেশিতে ব্যথা নিয়ে ফিজিওর সাথে মাঠ ছাড়তে দেখা যায় তাকে।
আগামী ১ সেপ্টেম্বর সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশের। ম্যাচের দুইদিন আগে আফিফের এমন চোট খানিকটা ভাবাচ্ছে সবাইকে।সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে আফিফ ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল। আফিফের চোটের গভীরতা সমন্ধে এখন অব্দী বিস্তারিত জানা যায়নি। চোটের মাত্রা যদি তীব্র হয়! তাহলে সিরিজ শুরুর আগে টাইগার শিবিরে বড় ধাক্কা হতে যাচ্ছে আফিফের চোট।
