নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্যশেষ দুই সিরিজ জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করা নুরুল হাসান সোহান উইকেটরক্ষকের ভূমিকায় থাকছেন নিউজিল্যান্ড সিরিজেও। এছাড়া এই সিরিজে দলে ফেরা নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিম তৃতীয় ও চতুর্থ ম্যাচে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন।
কয়েকদিন আগেই সোহান জানিয়েছিলেন, একাদশে সুযোগ পেলে এবারও উজাড় করে দিতে চান নিজেকে। সিরিজ শুরুর আগেই সোহান পেলেন কোচের সান্দিন্দ্র। তবে জায়গা পোক্ত করতে হলে প্রথম দুই ম্যাচে আবারও প্রমাণ করতে হবে নিজেকে।
সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সোমবার (৩০ আগস্ট) জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান, সিরিজের উদ্বোধনী ম্যাচে সোহানই থাকবেন উইকেটরক্ষকের ভূমিকায়। এমনকি প্রথম দুই ম্যাচেই সোহানকে দিয়ে কিপিং করানোর পরিকল্পনা দলের।
তিনি বলেন,”অবশ্যই, সোহান আবারও কিপিং করবে। প্রথম দুই ম্যাচে তার কাঁধে উইকেটকিপিংয়ের দায়িত্ব রাখার পরিকল্পনা রয়েছে। প্রত্যেকে ২ ম্যাচ করে সুযোগ পেলে হয়ত পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নিতে পারব (উইকেটরক্ষক হিসেবে কে এগিয়ে)। তাই হ্যাঁ, সোহান প্রথম ম্যাচে কিপিং করবে।”
