নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য অনুমতি পেলেন শ্রীলঙ্কার দুই ক্রিকেটার ওয়ানেন্দু হাসারাঙ্গা এবং দুসমান্থু চামিরা। মূলত অ্যাডম জাম্পা এবং কেন রিচার্ডসনের বদলী হিসেবে তাদের দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এ ছাড়া সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিডকেও দলে নিয়েছে আইপিএলের অন্যতম শক্তিশালী এই ফ্র্যাঞ্চাইজিটি। যদিও কিছুদিন আগে জানা গিয়েছিল আইপিএল খেলার জন্য নাকি ‘নো অবজেকশন সার্টিফিকেটে’র আবেদনই করেনি এই দুই ক্রিকেটার।
এক বিবৃতিতে এসএলসি জানায়,”টেকনিক্যাল পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে এসএলসি এই ক্রিকেটারদের অনুমতি দিয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া আইপিএলের স্থগিত হওয়া বাকি অংশে খেলতে তাদের নো অবজেকশন সার্টিঢিকেট দেয়া হয়েছে।”
তারা আরো জানায়,”এই দুই ক্রিকেটার আবারো আগামী ১০ অক্টোবর শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দেবে। একই সঙ্গে দুটি প্রস্তুতি ম্যা খেলবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়ারে খেলতে নামার আগে এই প্রস্তুতি ম্যাচগুলো খেলবে শ্রীল্ঙকা ক্রিকেট দল।”
