যেখানে ব্যাট করি ৫০-১০০ করার সুযোগ থাকে নাঃ মেহেদী

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

স্পিন বোলিংয়ের সঙ্গে মারকুটে ব্যাটিংয়ের জন্য সহসাই সবার নজর কেড়েছেন মেহেদী হাসান। ব্যাটিং করতে পারেন দলের প্রয়োজনে যেকোনো পজিশনে।
তবে বর্তমানে যে পজিশনে ডানহাতি এই ব্যাটসম্যান ব্যাট করেন সেখানে হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করার সুযোগ নেই বলে তিনি জানিয়েছেন।

লোয়ার মিডল অর্ডারে তার ৫-৬ বলে ১০-১৫ রানই তখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এজন্য জানিয়েছেন দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ রান করাই তার লক্ষ্য।

এ প্রসঙ্গে মেহেদী বলেছেন,”অবশ্যই ব্যাটিংয়ের ভূমিকা (নিজের) দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা ১০ রান হোক বা ৫ রান বা ২০ রান। আমি যে পজিশনে ব্যাট করি আসলে তখন ১০০ করার সুযোগ থাকে না, ৫০ করারও সুযোগ থাকে না। তখন ১০ রানই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়। যদি ৫ বলে বা ৬ বলে ১০ করি, দলকে অনেক এগিয়ে দেয়।”

যদি জাতীয় দলে উপরে খেলার সুযোগ হয় তাহলে বড় রানের চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। ম্যানেজমেন্ট যেখানে উন্নতির পরামর্শ দেবে সেসব জায়গা নিয়ে কাজ করার আগ্রহ রয়েছে মেহেদীর।

তাঁর ভাষ্য,”বাংলাদেশ দলে মাঝেমধ্যে ওপরেও খেলতে হয়, তখন একটা সুযোগ থাকে, যে সুযোগটা আমি এখনও পর্যন্ত কাজে লাগাতে পারিনি। একটা সুযোগ থাকে ওইখানে টি-টোয়েন্টিতে বেশ কিছু রান করার। আমি সবসময় চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। দলের পছন্দ মতো যেখানে ম্যানেজমেন্ট থেকে বলা হয়, আমি চেষ্টা করি সেখান থেকে উন্নতি করার।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »