নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্থগিত হওয়া আইপিএলের অসমাপ্ত অংশ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে। বিশ্বকাপের আগমুহূর্তে। সে সময় আন্তর্জাতিক সূচি না থাকায় আইপিএল খেলতে যাবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
বিশ্বকাপের আগে ক্রিকেটাররা বিশ্রাম চাইছেন তাই বোর্ডও এই বিশ্রামের বিষয়টি বিবেচনায় রেখেছে। তবে সাকিব-মুস্তাফিজ আইপিএলে খেলার অনুমতি পাবেন কি না এ নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। তবে সেই ধোঁয়াশা দূর করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
আকরাম বলেন,’‘মুস্তাফিজ অনুমতি চেয়ে কিছুদিন আগে আবেদন করেছে। সাকিব গতকাল আবেদন করেছে এনওসির জন্য। আমরা ১ তারিখ এই ব্যাপারে সিদ্ধান্ত নিব। এটা তো আমাদের জন্য অনেক ভালো যে আমাদের ক্রিকেটাররা আইপিএলের মতো উঁচু মানের টুর্নামেন্টে খেলবে। সেখানে যদি ভালো করে, দলের জন্য উপকার হবে। এই কন্ডিশনেই আমরা বিশ্বকাপ খেলব।’’
আকরাম আরও বলেন,”বোর্ড তাদের এনওসি দেওয়ার ব্যাপারে ইতিবাচক। মনে হয় কোনো সমস্যা হবে না।”
