নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইনজুরি সঙ্গে সমানতালে পেরে উঠতে না পারায় কদিন আগে সবধনের ক্রিকেটকে বিদায় বলেছেন পেসার কাইল জার্ভিস। এছাড়া আরেক অলরাউন্ডার এল্টন চিগুম্বুরা প্রায় বছর খানেক আগে ক্রিকেট ছেড়েছেন। তবে তারা অবসরের পর জিম্বাবুয়ে ক্রিকেটে (জেডসি) নতুন দায়িত্ব পেলেন।
জিম্বাবুয়ের ট্যালেন্ট স্কাউটে তাঁদের দুজনকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। যারা কিনা জিম্ববুয়ের তরুণ ও প্রতিভাসম্পন্ন ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন। এ ছাড়া ক্রিকেটের উন্নয়নে তৃণমূল পর্যায়ে মেন্টরের দায়িত্বে থাকবেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জেডসি।
এ প্রসঙ্গে জেডসির ক্রিকেট পরিচালক হ্যামিল্টন মাসাকাদজা বলেন,’‘আমরা আন্তর্জাতিক খেলার সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড় হিসেবে এল্টন এবং কাইলকে পেয়ে উচ্ছ্বসিত। আমরা একটি পূর্ণাঙ্গ কাঠামোগত স্কাউটিং নেটওয়ার্ক প্রতিষ্ঠার দিকে অগ্রসর হচ্ছি।’’
তিনি আরও বলেন,’‘এতে তাঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যা আমাদের ক্রিকেট উন্নয়ন ব্যবস্থার মাধ্যমে লালন -পালন করা হবে, যুব পর্যায়ের মেধাবী খেলোয়াড়দের চিহ্নিত, ট্র্যাক এবং বিকাশের জন্য তৈরি করা হবে।”
