নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এশিয়ার বাইরের দলগুলো সাধারণত বাংলাদেশে এসে সুবিধা করতে পারে না। সেই সুবাদে কয়দিন আগেই অস্ট্রেলিয়ার দুঃস্বপ্নের মত সিরিজ হেরেছে। তবে বর্তমানে নিউজিল্যান্ড দল কন্ডিশন ও কার্যকারিতা বিবেচনায় মুস্তাফিজকে হুমকি মানছে। তবে একইসাথে কিউইরা আঁটছে তাকে আটকানোর ফন্দি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে মুস্তাফিজের কাটার আর স্লোয়ার ছিল দেখার মত। স্পিন বান্ধব ও ধীর গতির উইকেটের সুবিধা কাজে লাগিয়ে মুস্তাফিজ হয়ে উঠেছিলেন ভিন্ন এক পেসার। মুস্তাফিজের বিরুদ্ধে রান করতে হিমশিম খেতে হয়েছে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। সেই মুস্তাফিজকে হুমকি মনে করছে নিউজিল্যান্ডও।
দলের কোচ গ্লেন পকনাল বলেন,’‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সে অসাধারণ বল করেছে। তার ডেলিভারিগুলো কীভাবে করেছে তা দেখা অনেক উপভোগ্য ছিল। অন্যান্য বাংলাদেশি খেলোয়াড়ের মত সে আমাদের জন্য হুমকি।’’
কী সেই ‘ভিন্ন পরিকল্পনা’, তা খোলাসা করেননি পকনাল। আপাতত মুস্তাফিজকে তার স্বস্তির জায়গা পেতে না দেওয়াই লক্ষ্য কিউইদের।
পকনাল বলেন,”তার ব্যাপারে আমরা ভালো করে কাজ করেছি। আলোচনা করেছি, কীভাবে তার বিরুদ্ধে সফল হওয়া যায়। এখন খেলায় কীভাবে তা কাজে লাগানো যাচ্ছে তাই মূল বিষয়। তাকে আমরা চাপে রাখার চেষ্টা করবো এবং আমাদের লক্ষ্য তার বিরুদ্ধে ভিন্ন কিছু করা।”
