অ্যান্ডারসনের ছোঁয়ায় বদলে গেছেন রবিনসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল হেডিংলি টেস্টে ভারতের বিপক্ষে একাই ৭ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডের জয়ে বড় ভূমিকা রেখেছেন অলি রবিনসন। যে কারণে ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন ডানহাতি এই পেসার।

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে এই ম্যাচে ভালো বোলিং করার পেছনের তথ্য জানালেন তিনি।
মূলত সতীর্থ জেমস অ্যান্ডারসনের কাছ থেকে ওবেল সিমে বল করা শিখেছেন রবিনসন। আর তাতেই বদলে গেছে তার বোলিংয়ের ধার। অনুশীলনে তার কাছে এই সিম রপ্ত করার আগ্রহ প্রকাশ করেছিলেন ইংলিশ এই পেসার।

এ প্রসঙ্গে রবিনসন বলেন,”আমি জিমিকে গ্রিপটি একটু আলাদাভাবে ধরে রাখতে দেখেছিলাম। আমি সেটি অন্যভাবে ধরেছিলাম। তাই আমি তাকে বলেছিলাম আমি কেবল নেটে একটু অনুশীলন করতে চাই।’’

দ্বিতীয় ইনিংসে ধুকতে থাকা ভারতের ৫ উইকেট তুলে নিয়েছেন রবিনসন। এর ফলে ভারতকে ইনিংস ও ৭৮ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ এ সমতায় ফেরে ইংল্যান্ড। নতুন সিমে এতো ভালো বল হচ্ছিলো রবিনসন নিজেই চমকে গিয়েছিলেন।

তিনি বলেন,”এটি সত্যিই ভালো হচ্ছিল। তাই আমি খেলার মধ্যে এটি চেষ্টা করেছিলাম যা সত্যিই ভালোভাবে কাজে এসেছে। আমার আরও অনুশীলন করা দরকার। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এটি শিখতে পারার সুযোগ আমার জন্য অমূল্য। সৌভাগ্যবশত আজকে এটি এসেছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »