জয় ইংল্যান্ডের প্রাপ্য ছিলঃ কোহলি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গতকাল হেডিংলি টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ইংল্যান্ডের বোলারদের প্রশংসা করেছেন বিরাট কোহলি। ভারতের এই অধিনায়কের মতে, ওলি রবিনসন- ক্রেইগ ওভারটনদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে রীতিমত ব্যর্থ হতে বাধ্য হয়েছে ভারত। জয়টি ইংল্যান্ডের প্রাপ্য ছিল বলেও মনে করেন কোহলি।

ম্যাচটি ভারত হেরেছে ইনিংস এবং ৭৬ রানে। ভারতের দ্বিতীয় ইনিংসে রবিনসন পাঁচটি এবং ওভারটন তিনটি উইকেট নেন। ফলে ২৭৮ রানেই থামতে হয়েছে ভারতকে।

ম্যাচ শেষে কোহলি বলেন,”এখানে ব্যাটিং ধ্বস হতেই পারে। উইকেট ব্যাটিং উপযোগী ছিল। তবে তাদের শৃঙ্খল বোলিং আমাদের কিছু ভুল করতে বাধ্য করেছে। স্পেলগুলো ক্রমশ কঠিন হয়ে গিয়েছিল। আমরা রান করতে পারছিলাম না।”

জো রুটের সেঞ্চুরি ও ররি বার্নস, হাসিব হামিদ, ডেভিড মালানদের হাফ সেঞ্চুরিতে ৪৩২ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। ভারতীয় দল স্বাগতিকদের মতো বুঝেশুনে ব্যাটিং করতে পারেনি বলে মনে করেন কোহলি।

তিনি বলেন,”ব্যাটিংয়ে আমরা ভালো কোনও সিদ্ধান্ত নিতে পারছিলাম না। উইকেট ব্যাটিং সহায়ক মনে হয়েছে। যখন ইংল্যান্ড ব্যাটিং করার পর এতে তেমন পরিবর্তন হয়নি। তারা বুঝেশুনে ব্যাটিং করতে পেরেছে। সত্যি বলতে, জয়টি ওদের প্রাপ্য ছিল।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »