নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
লিডসে অনুষ্ঠিত তৃতীয় টেস্টে ভারতকে ইনিংস এবং ৭৬ রানে হারিয়েছে ইংল্যান্ড। অলি রবিনসন এবং জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিং তোপে সফররত ভারতকে এক লজ্জার হার উপহার দিল স্বাগতিক ইংল্যান্ড। এই জয়ে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল জো রুট বাহিনী। এর আগে নটিংহ্যামে অনুষ্ঠিত হওয়া প্রথম ম্যাচ ড্র হয়। লর্ডসে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে যায় সফরকারীরা। তাই তৃতীয় ম্যাচটি ছিল ইংল্যান্ডের সমতায় ফেরার ম্যাচ।
লিডসে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ইংলিশ পেসারদের জবাব খুজে পায় নি ভারতীয় ব্যাটসম্যানরা। যার ফলে মাত্র ৭৮ রানে অলআউট হয় ভারত। বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে টপ অর্ডারেট তিন হাফ সেঞ্চুরি এবং জো রুটের সেঞ্চুরিতে ভর করে ৪৩২ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড । ফলে ৩৫৪ রানে লিড নেয় স্বাগতিকরা।
৩৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ২১৫ রান তুলে সফরকারীরা। দলের হয়ে ৫৪ বলে ৮ রানের ইনিংস খেলেন রাহুল। ১৫৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে বিদায় নেন রোহিত শর্মা। ১৮০ বলে ১৫ চারের সাহায্যে ৯১* রানে অপরাজিত থাকেন চেতেশ্বর পুজারা।অপর প্রান্তে ৯৪ বলে ৪৫* রানে অপরাজিত থাকেন কোহলি। এ সময় চেতেস্বর পূজারা এবং বিরাট কোহলির ব্যাটে ম্যাচে ঘুরে দাঁড়ানোর স্বপ্নই দেখছিল রবি শাস্ত্রীর শিষ্যরা।
কিন্তু চতুর্থ দিনের প্রথম সেশনেই আশায় গুড়ে-বালি তাদের স্বপ্ন। ওলি রবিনসন এবং ক্রেইগ ওভারটনের বোলিং তোপে চতুর্থদিনে ২০ ওভারও খেরতে পারেনি ভারত।আগের দিনে অপরাজিত থাকা চেতেস্বর পূজারা নিজের ব্যক্তিগত খাতায় একরানও যোগ করতে পারেনি। ফিরেছেন ৯১ রানে। আর অধিনায়ক বিরাট কোহলি ব্যাক্তিগত খাতায় ১০ রান যোগ করে ফিরেছেন ৫৫ রানে।
এরপর আর কেউই ক্রিজে দাঁড়াতে পারেননি। একমাত্র রবিন্দ্রো জাদেজার ৩০ রানের ইনিংসটি ছাড়া ১০ রান করতে পেরেছেন শুধু আজিঙ্কা রাহানে। ১ রানে রিসাভ পান্ত, ৬ রানে মোহাম্মদ শামি, ২ রানে ইশান্ত শর্মা এবং শূন্যরানে আউট হন মোহাম্মদ সিরাজ। আর ১ রানে অপরাজিত থাকেন জাস্প্রিত বুমরাহ। ভারত অলআউট হয়েছে ২৭৮ রানে। ইংল্যান্ডের হয়ে বল হাতে ৬৫ রানে ৫ উইকেট শিকার করেন অলি রবিনসন। ৪৭ রানে ৩ উইকেট শিকার করছেন ক্রেইগ ওভারটন।
সংক্ষিপ্ত স্কোরঃ ভারত ৭৮/১০ (৪০.৪ ওভার- প্রথম ইনিংস)
রোহিত ১৯, রাহানে ১৮;
অ্যান্ডারসন ৮-৫-৬-৩, ওভারটন ১০.৪-৫-১৪-৩ রবিনসন ১০-৩-১৬-২. কারান ১০-২-২৭-২
ইংল্যান্ড ৪৩২/৮(১৩.২) দ্বিতীয় দিন শেষে
বার্নাস ৬১, হামিদ ৬৮, মালান ৭০, রুট ১২১, বেয়ারস্ট ২৯, অলি রবিনসন ৩২ । বল হাতে বুমরা ২৭.২-১০-৫৯-২, সামি ২৮-৮-৯৫-৪ সিরাজ ২৩-৩-৮৬-২, জাদেজা ৩২-৮-৮৮-২।
ভারত দ্বিতীয় ইনিংস ২৭৮/১০(৯৯.৩)
রোহিত ৫৯, রাহুল ৮, পূজারা ৯১, কোহলি ৫৫, রাহানে ১০, পান্ত ১, জাদেজা ৩০।
বল হাতে অলি রবিনসন ২৬-৬-৬৫-৫, ক্রেইগ ওভারটন ১৮.৩-৬-৪৭-৩, জেমস আন্ডারসন ২৬-১১-৬৩-১, মঈন আলি ১৪-১-৪০-১।
ফলাফল ইংল্যান্ড ইনিংস এবং ৭৬ রানে জয়ী/ ম্যাচ সেরা অলি রবিনসন।
নিউজক্রিকেট /রাসেল।
