নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়ানডে ফরম্যাটে গেল কয়েক বছর ধরে নিজেদের মাটিতে দারুণ করছে বাংলাদেশ দল। যদিও টি-টোয়েন্টিতে খুব বেশি সাফল্য নেই তাঁদের। তবে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টির ব্যর্থতা কিছুটা হলেও কাটিয়েছে টাইগাররা।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। যেখানে কিউইদের হয়ে দ্বিতীয়বার বাংলাদেশ সফরে এসেছেন রাচিন রবীন্দ্র। যেখানে বাংলাদেশের কন্ডিশনে জ্বলে উঠতে সাকিব-মুস্তাফিজ কিংবা মুশফিকুর রহিমদের দেখে শিখতে চান রবীন্দ্র।
এ প্রসঙ্গে রবীন্দ্র বলেন,”মাত্রই তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে জিতল। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর, মুস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটার আছে তাদের। সত্যিই দারুণ কিছু ক্রিকেটার তাদের আছে। তাদের কাছ থেকেও আমরা শিখতে পারি এবং বুঝতে পারি যে নিজেদের কন্ডিশনে তারা কী করে। আশা করি তাদের দেশে শিখে আমাদের খেলায় তা কাজে লাগাব।’’
কদিন আগে অভিষেকের অপেক্ষায় থাকা এই অলরাউন্ডার দাবি করেছিলেন বাংলাদেশের কন্ডিশনে খানিকটা টি-টোয়েন্টির বিপরীত। যে কারণে এখানে ভিন্ন পরিকল্পনা করতে চান।
রবীন্দ্র বলেছিলেন,’‘বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দেখে মনে হয়েছে এটি স্বাভাবিক টি-টোয়েন্টির কন্ডিশনের চেয়ে বিপরীত। এখানে সম্ভবত ১৩০-১৪০ রান হয়। এটি ভিন্ন একটি পরিকল্পনা হবে। কিন্তু সেখানে মানিয়ে নেয়া এবং শেখাটা রোমাঞ্চকর হবে।”
