দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে ভারত!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

লিডস টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অলআউট হয়েছিল ভারত। বিপরীতে প্রথম ইনিংসে ৪৩২ রানের বিশাল সংগ্রহ গড়ে ইংল্যান্ড। ৩৫৪ রানের লিড নেয় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়েছেন রোহিত, পূজারা, কোহলিরা। তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২১৫ রান তুলেছে ভারত। এখনও ১৩৯ রানে পিছিয়ে তারা।

৩৫৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সাবধানি শুরু করেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। ১৮.৬ ওভারে দলীয় ৩৪ রানে লোকেশ রাহুলকে ফিরিয়ে ওপেনিং জুটি ভাঙেন ক্রেইগ ওভারটন। ৫৪ বলে ৮ রানের ইনিংস খেলেন রাহুল। এরপর ইংল্যান্ডের বোলারদের পরীক্ষা নিতে থাকেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পুজারার। দুই প্রান্ত থেকে দারুন ব্যাটিং করেছেন দুজন। দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়ার পথে হাফ সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা। ১৫৬ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে দলীয় ১১৬ রানের সময় বিদায় নেন রোহিত শর্মা।

দিনের বাকি সময়ে কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেছেন চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলি। তৃতীয় উইকেটে ৯৯ রানের জুটি গড়েন দুজন। সেঞ্চুরির দাড়প্রান্তে রয়েছেন চেতেশ্বর পুজারা। ১৮০ বলে ১৫ চারের সাহায্যে ৯১* রানে অপরাজিত আছেন তিনি। অপর প্রান্তে ৯৪ বলে ৪৫* রানে অপরাজিত আছেন কোহলি। বল হাতে ইংল্যান্ডের হয়ে ১ উইকেট করে নিয়েছেন ক্রেইগ ওভারটন এবং অলি রবিনসন।

সংক্ষিপ্ত স্কোরঃ ভারত ৭৮/১০ (৪০.৪ ওভার- প্রথম ইনিংস)
রোহিত ১৯, রাহানে ১৮;
অ্যান্ডারসন ৮-৫-৬-৩, ওভারটন ১০.৪-৫-১৪-৩ রবিনসন ১০-৩-১৬-২. কারান ১০-২-২৭-২

ইংল্যান্ড ৪৩২/৮(১৩.২) দ্বিতীয় দিন শেষে
বার্নাস ৬১, হামিদ ৬৮, মালান ৭০, রুট ১২১, বেয়ারস্ট ২৯, অলি রবিনসন ৩২ । বল হাতে বুমরা ২৭.২-১০-৫৯-২, সামি ২৮-৮-৯৫-৪ সিরাজ ২৩-৩-৮৬-২, জাদেজা ৩২-৮-৮৮-২।

ভারত দ্বিতীয় ইনিংস ২১৫/২(৮০) তৃতীয় দিন শেষে।
রোহিত ৫৯, রাহুল ৮, পূজারা ৯১*, কোহলি ৪৫*
বল হাতে ক্রেইগ ওভারটন ১৭-৬-৩৫-১, অলি রবিনসন ১৮-৪-৪০-১

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »