নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে মাঠের লড়াই দেখা যাবে ভারত-পাকিস্তানের। ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচেই মাঠে নামবে তাঁরা।
পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ মনে করেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিশ্বের যেকোন দলকে হারাতে পারবে পাকিস্তান। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকেও হারাবে তার দল।
এ প্রসঙ্গে ওয়াহাব বলেন,’‘শিরোপা জয়ের জন্য তাদের (পাকিস্তান) সেই সামর্থ্য আছে। পাকিস্তান যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে তারা বিশ্বের যেকোন দলকে হারাতে পারে। এমনকি ভারতকেও হারাতে পারে তারা।’’
পাকিস্তানের বাঁহাতি পেসার আরও বলেন,”টি-টোয়েন্টি এমন একটা খেলা যেখানে কয়েকটি বল কিংবা একটি ঘটনা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ভারত-পাকিস্তান ম্যাচে ভিন্ন কিছু হবে না। পাকিস্তান যদি নিজেদের সেরাটা খেলতে পারে তাহলে তারা ভারতকেও হারাতে পারে।”
