নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গেল বছর ফেব্রুয়ারিতে নেপাল ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন উমেশ পাতওয়াল। তারপর মাস দশেক কেটে যাওয়ার পর সেই পদে ডেভ হোয়াটমোরকে দায়িত্ব দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল।
তবে শ্রীলঙ্কার হয়ে ১৯৯৬ বিশ্বকাপ জেতা এই কোচও দায়িত্ব ছাড়ছেন নেপালের। মূলত করোনাকালীন সময়ে পরিবারকে সময় দিতে নেপালের প্রধান কোচের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
নেপালের দায়িত্ব নিয়ে খুব বেশি সুবিধা করতে পারেননি হোয়াটমোর। সাত দলের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ এর পয়েন্ট টেবিলিয়ের ছয়ে নেপাল।
