দেশ থেকেই মন্থর উইকেটে প্রস্তুতি নিয়ে এসেছে নিউজিল্যান্ড-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সর্বশেষ বাংলাদেশ সফরে এসে নাস্তানাবুদ হওয়া অজিদের শোচনীয় অবস্থা চোখ এড়ায়নি নিউজিল্যান্ডের।৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে মিরপুরের মন্থর উইকেটে অজিদের নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে বাংলাদেশ।মন্থর উইকেটে অস্ট্রেলিয়ার এমন ভরাডুবি দেখে বাংলাদেশ সফরে আসার আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল কিউইরা। বাংলাদেশ সফরে আসার আগে এখানকার উইকেটের কথা মাথায় রেখে নিউজিল্যান্ডের লিংকনে মন্থর উইকেটে প্রস্তুতি নিয়েছে কিউইরা। এমনটাই জানিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত ফিন অ্যালানের পরিবর্তে কিউই দলে ডাক পাওয়া ক্রিকেটার ম্যাট হ্যানরি।

হুট করে দলে সুযোগ পাওয়া কিউই এই পেসার নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে বলেন: স্টিভ আমাকে ফোন দিয়ে অ্যালানের সাথে কি হয়েছে এই পরিস্থিতি সমন্ধে আমাকে জানিয়েছে। দলে সুযোগ পেয়ে ভাল লাগছে। প্রথমবারের মতো এখানে খেলবো, আমি বেশ রোমাঞ্চিত।

বাংলাদেশের কন্ডিশনে প্রথম হলেও এই নিয়ে ভাবছেন না ম্যাট হ্যানরি। নিউজিল্যান্ডের “লিংকনে” মন্থর উইকেটে প্রস্তুতি নেওয়ার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান এই পেসার। নিজেদের প্রস্তুতির কথা জানাতে গিয়ে হ্যানরি আরো বলেন: আমি এর আগেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলেছি, তবে সবকটি ম্যাচ আমাদের কন্ডিশনে। আমাদের দেশের তুলনায় এখানকার কন্ডিশন পুরোপুরি ভিন্ন। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। আমরাও যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছি।
ওখানে যাওয়ার আগে আমরা লিংকনের মন্থর উইকেটে প্রস্তুতি নিয়ে এসেছি। আশা করি এই কন্ডিশনে এটি আমাদের কাজে দিবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »