জয় দিয়ে সিপিএল শুরু করেছে সেন্ট কিটস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সিপিএল এর ৯ম আসরের প্রথম ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডারসকে ৯ রানে হারিয়েছে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। দ্বিতীয় ম্যাচে বার্বাডোজ রয়েলসকে ২১ রানে হারিয়েছে সেন্ট কিটস এন্ড নেভিন প্যাট্রিয়টস।

২৭ আগষ্ট সকালে আসরের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান করে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস। দারুন শুরু পেলেও ৭.১ ওভারে দলীয় ৩৯ রানে ৪ উইকেট হারায় সেন্ট কিটস। এভিন লুইস ৬(৮), ডেভন থমাস ৭(৯), গেইল ১২(৯), আসিফ আলী ১১(৮)। দলের বিপর্যয়ের সময় হাল ধরনে সেরফান রাদারফোর্ড এবং ডিজে ব্রাভো।

৫ম উইকেটে ৬৯ বলে ১১৫ রানের জুটি গড়েন দু,জন। ৪৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৫৩ রান করেছেন রাদারফোর্ড। ৪৫ বলে ১ চার ও ৪ ছক্কায় ৪৭* রানে অপরাজিত ছিলেন ডিজে ব্রাভো। শেষ দিকে ২ চার ও ১ ছক্কায় ৭ বলে ১৯ রান করেছেন ফ্যাবিয়ান অ্যালেন। বল হাতে বার্বাডোজের হয়ে ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নিয়েছেন ওশানে থমাস, ৪ ওভারে ২০ রানে ১ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির,

১৭৬ রানের টার্গেটে খেলতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে বার্বাডোজের ইনিংস। লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই ১৭ রান তোলেন গ্লেন ফিলিপস এবং জনসন চার্লস। ৫ বলে ১২ রান করে রান আউটের শিকার হন চার্লস। এরপর গ্লেন ফিলিপসকে ৬(৫) ফিরিয়ে দেন সেলডন কটরেল। দলীয় ২৭ রানে দুই ওপেনারকে হারায় বার্বাডোজ।

ব্যাট হাতে একাই লড়াই করেন শাই হোপ। ৩৮ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪২ রান করেছেন তিনি। শাই হোপের স্লো ইনিংসের পর বাকি ব্যাটসম্যানরা প্রত্যাশিত ঝড় তুলতে পারে নি। জেসন হোল্ডার ১০(১৪), কাইল মায়ারস ৯(১৬) রান করলে ম্যাচ থেকে ছিটকে পরে বার্বাডোজ। ১৬ বলে ৩ ছক্কায় ২৮ রানের ইনিংস খেলেন আজম খান। ৯ বলে ১৬ রানের ইনিংস খেলেছেন হাইডেন ওয়ালশ। এতে কেবল ব্যাবধান কমেছে, হার এরাতে পারে নি বার্বাডোজ। সেন্ট কিটস এর হয়ে বল হাতে ৪ ওভারে ৩৯ রানে ২ উইকেট নিয়েছেন সেলডন কটরেল ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়েছেন ডোমিনিক ড্রাকস।

 

এর আগে ২৬ আগষ্ট রাতে আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নস ত্রিনবাগো নাইট রাইডারসকে ৯ রানে হারিয়েছে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স।প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান তুলেছিল গায়ানা। দলের হয়ে ৪১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন শিমরন হেটমায়ার, ১৫ বলে ২৪ রান করেছেন ওডেন স্মিথ। বল হাতে ২ টি করে উইকেট নিয়েছেন সুনীল নারিন এবং আকিল হোসেন। ১ উইকেট করে নিয়েছেন জায়ডেন সেলিস, উদানা এবং রামপাল।

১৪২ রানের জবাবে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করতে পারে নাইট রাইডারস। সুনীল নারিন ২০(১৭), টিম সেইফার্ট২৩(২৯), রামদিন ২৮(২৫), আকিল হোসেন ২২(১২)রানের ইনিংস খেলেছেন। বল হাতে রোমারও সেফার্ড ৩ টি উইকেট নিয়েছেন। ২ টি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন এবং ওডেন স্মিথ।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »