নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আজ শুক্রবার (২৭ আগস্ট) থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। সকাল ১০টায় অনুশীলনের জন্য মাঠে নেমে পড়েন টাইগার ক্রিকেটাররা।
ইনডোরের নেটে ব্যাট হাতে ঝালিয়ে নিতে দেখা যায় তিন ওপেনার সৌম্য সরকার, লিটন দাস ও নাইম শেখকে। আজকে অনুশীলনে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। মূলত কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় অনুশীলনে ফিরতে পারেননি তিনি।
সর্বশেষ অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। এই তিনজনকেও অনুশীলনে দেখা গেছে।
