গ্যালারি থেকে সিরাজের দিকে বল ছুঁড়ে মারার অভিযোগ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

হেডিংলি টেস্টে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে মাত্র ৭৮ রানে অল আউট হয় ভারত। ব্যর্থতায় ভরা দিনের শেষটায় আলোচনায় ইংল্যান্ডের সমর্থকদের আচরণ।

প্রথম দিনের সংবাদ সম্মেলনে এসে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত জানিয়েছেন, গ্যালারি থেকে মোহাম্মদ সিরাজের দিকে বল ছুঁড়ে মারা হয়েছিল। যদিও সেটি সিরাজকেই লক্ষ্য করে ছুঁড়ে মারা হয়েছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি তিনি। যদিও পরে জানা যায় সিরাজের দিকে বল ছুঁড়ে মারা হয়েছিল।

সেই ঘটনার উল্লেখ করে পান্ত বলেন,’‘আমার মনে হয় (গ্যালারি থেকে) কেউ সিরাজকে লক্ষ্য করে বল ছুঁড়েছিলেন। তাই ও (কোহলি) রেগে গিয়েছিল। আপনারা (ইংরেজ সমর্থকদের উদ্দেশে) যা চান বলতে পারেন, চিৎকার পারেন, কিন্তু ফিল্ডারদের দিকে কিছু ছুঁড়বেন না। এটা ক্রিকেটের জন্য একেবারেই ভালো নয়।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »