নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
হেডিংলিত টেস্টে ক্যারিয়ারে সপ্তমবারের মতো অ্যান্ডারসনের বলে আউট হয়েছেন কোহলি। অ্যান্ডারসনের করা বলে উইকেটের পিছনে আউট হয়ে সাজঘরে ফেরেন কোহলি।
অনেকদিন ধরেই কোহলি ছন্দহীন অবস্থায় রয়েছেন। তবুও অ্যান্ডারসনের কাছে কোহলির উইকেটটা স্পেশাল। ইংল্যান্ডের অভিজ্ঞ এই পেসার কোহলির প্রশংসা করে জানিয়েছেন, সে দারুণ একজন ব্যাটসম্যান।
এ প্রসঙ্গে অ্যান্ডারসন বলেন,’‘আমিও মনে করি কোহলির উইকেট স্পেশাল। আমাদের মাঝে বহু বছর ধরে দারুণ একটা লড়াই চলছে। সে দারুণ একজন ব্যাটসম্যান। দল হিসেবে আপনি সবসময় তার ব্যাটকে চুপ রাখতে চাইবেন। বিশেষ করে পাঁচ ম্যাচের সিরিজে।’’
অভিজ্ঞ এই পেসার আরও বলেন,’‘কারণ সে একবার ভাল খেলতে শুরু করলে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমার মনে হয় পুরো সিরিজে আমরা তাকে যেভাবে বল করেছি সেটা দারুণ। আমরা যতটা পারি তাকে দমিয়ে রাখতে হবে।”
