নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে প্রথম দিনের খেলা শেষে ৪২ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। ভারতকে ৭৮ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ৪২ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে ১২০ রানে দিন শেষ করে স্বাগতিকেরা।
এর আগে লিডসের হেডিংলিতে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই জেমস আন্ডারসনের আঘাতে দিক হারায় ভারত। একে একে ফিরে যান লোকেশ রাহুল ০(৪), চেতেশ্বর পূজারা ১(৯) ও বিরাট কোহলি-৭(১৭)। দলীয় ২১ রানে ৩ উইকেট হারায় ভারত। এরপর ৪র্থ উইকেটে ৩৫ রানের জুটিও গড়েন রোহিত শর্মা এবং আজিঙ্কা রাহানে । ২৫.৫ ওভারে দলীয় ৫৬ রানে আউট হন রাহানে। ৫৪ বলে ১৮ রান করা রানানেকে ফেরান অলি রবিনসন। ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত।
লাঞ্চের পর ২(৯) রান করা রিশাব পান্তকে ফিরিয়ে ভারতীয় শিবিরে ৫ম আঘাত হানেন অলি রবিনসন। পরে দৃশ্যে ছিলেন ক্রেইগ ওভারটন এবং স্যাম কারেন শো। ইংল্যান্ডের পথের কাঁটা হয়ে থাকা রোহিতকে রবিনসনের ক্যাচ বানান ক্রেইগ ওভারটন। রোহিত ১০৫ বলে মাত্র ১৯ রান করেন। দলীয় ৬৭ রানে রোহিত আউট হওয়ার পরে ভারত অলআউট হয় ৭৮ রানে। পরের বলেই সামিকে ফেরান ওভারটন। তার পরের ওভারে রবীন্দ্র জাদেজা ও জাসপ্রীত বুমরাহকে টানা দুই বলে আউট করে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেছিলেন স্যাম কারানও। তবে হ্যাটট্রিক পাননি। কারান ও রবিনসন ২টি করে এবং অ্যান্ডারসন ও ওভারটন ৩টি করে উইকেট শিকার করেছেন।
ভারতের দেওয়া ৭৮ রানের লিডের বিপরীতে খেলতে নেমে নিরাপদে দিন শেষ করেছেন ইংলিশ দুই ওপেনার হাসিব হামিদ এবং রঢ়ি বার্নাস। ৪২ ওভার ব্যাটিং করে ১২০ রান করেছে তারা। দলের হয়ে ১৩০ বলে ১১ চারের সাহায্যে ৬০* রান করে অপরাজিত আছেন হাসিব হামিদ, অপর প্রান্তে ১২৫ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫২ * রানে অপরাজিত আছেন রঢ়ি বার্নাস। বল হাতে দলকে সাফল্য এনে দিতে পারেন নি ভারতীয় বোলাররা। হতাশ হয়ে ফিরতে হয়েছে জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ, সামি, ইশান্তদের।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ৭৮/১০ (৪০.৪ ওভার- প্রথম ইনিংস)
রোহিত ১৯, রাহানে ১৮;
অ্যান্ডারসন ৮-৫-৬-৩, ওভারটন ১০.৪-৫-১৪-৩ রবিনসন ১০-৩-১৬-২. কারান ১০-২-২৭-২
ইংল্যান্ড প্রথম ইনিংসে ১২০/০(৪২) -প্রথম দিন শেষে।
হামিদ ৬০* বার্নাস ৫২*।
বল হাতে বুমরা ১২-৫-১৯-০, সামি ১১-২-৩৯-০, ইশান্ত ৭-০-২৬-০, সিরাজ ৭-১-২৬-০, জাদেজা ৫-৩-৬-০।
নিউজক্রিকেট /রাসেল।
