জিম্বাবুয়ে দলে নতুন অধিনায়ক আরভিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

আসন্ন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরকে সামনে রেখে ক্রেইগ আরভিনকে অধিনায়ক করেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গেল ১ বছরের মধ্যে পঞ্চমবারের মত অধিনায়ক পরিবর্তন করলো তারা।

আরভিনকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়ার বিষয়টি এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। দেশটির ক্রিকেট পরিচালক হ্যামিল্টন মাসাকাদজা সম্প্রতি দায়িত্ব নেওয়ার পর থেকেই বোর্ডে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনার চেষ্টা করছেন।

দলের অভিজ্ঞ ক্রিকেটারদের একজন আরভিন। জিম্বাবুয়ের জার্সিতে ১৮টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। যেখানে ৩৫.৫৩ গড়ে করেছেন ১২০৮ রান। সাদা পোশাকের ক্রিকেটে তার অর্ধশতক রয়েছে ৪টি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »