পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলছেন বাংলাদেশের নিপু-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার বুকভরা স্বপ্ন নিয়ে সাকিব-মুশফিকদের সঙ্গী হয়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে প্রশিক্ষণ নিয়েছিলেন সিরাজউল্লাহ খাদিম নিপু

জাতীয় দলে খেলার স্বপ্ন পূরন হয়েছে তার! তবে সেটা নিজের জন্মভূমি বাংলাদেশের হয়ে নয়। এই মুহুর্তে ইউরোপের দেশ পর্তুগাল জাতীয় দলের হয়ে মাঠ মাতাচ্ছেন বাংলাদেশী এই ক্রিকেটার।

ব্রাক্ষ্মণবাড়িয়ার সন্তান নিপু ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন। বিকেএসপিতে এসেই সেই সময়ে সঙ্গী হিসেবে পেয়েছেন সাকিব-মুশফিকদের মতো প্রতিভাদের।তামিম,সাকিব,মুশফিকদের সঙ্গে একসাথে খেলেছেন বয়সভিত্তিক ক্রিকেটও। বাংলাদেশ অনূর্ধ্ব ১৭, ১৯ ও ২৩ দলেও খেলেছেন তিনি। শুধু তাই নয়, নিপু ডাক পেয়েছিলেন বাংলাদেশ এ দলেও।

২০০৫ সালে লিস্ট-এ ক্রিকেটে অভিষেক হয় নিপুর। ২০০৫-২০০৭ অব্দী টানা ২ বছর প্রথম শ্রেনীর ক্রিকেট খেলেও বলার মতো তেমন কিছুই করতে পারেননি এই ক্রিকেটার।

দেশের ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হওয়া নিপু পরবর্তীতে পাড়ী জমান ইউরোপে। ইউরোপে ব্যবসার পাশাপাশি চালিয়ে যান ক্রিকেটও।দেশের ক্রিকেটে ব্যর্থ নিপু ঠিকই বাজিমাত করেন পর্তুগাল ক্রিকেটে। পর্তুগালের ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশী এই ক্রিকেটারকে।

অবশেষে গত ১৯ আগস্ট পর্তুগাল জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলার সন্তান সিরাজউল্লাহ খাদিম নিপুর। এখন অব্দী পর্তুগাল জাতীয় দলের হয়ে ৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন নিপু।
বল হাতে নিপুর শিকার ৪ ম্যাচে ৯ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »