নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ব্যাটিং অনুশীলন করতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার তৌহিদুল ইসলাম ফেরদৌস। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অস্ত্রোপচার করা হলেও এখনো শঙ্কামুক্ত নন তিনি তরুন এই ক্রিকেটার
আঘাত পাওয়ার পর সিলেটের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরিক্ষা নিরিক্ষা করার পর চিকিৎসকরা জানায় মাথায় অস্ত্রোপচার করতে হবে। এরপর বিসিবির হস্তক্ষেপে ঢাকায় নিয়ে আসা হয় তাকে। ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হলেও এখনো সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন তিনি।
এখন পর্যন্ত চিকিৎসায় যত টাকা খরচ হয়েছে তার বড় একটা অংশ বিসিবি থেকে দেওয়া হয়েছে। বিসিবি থেকে জানানো হয়েছে, তাওহিদুল পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত আমরা বোর্ড তার পাশে থাকবে।
তাওহিদুলের সতীর্থরা এখন চট্টগ্রামে ক্যাম্প করছেন। বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলতে আগামী ৩১ আগস্ট ঢাকায় আসবে আফগান যুবারা।
