নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ১০৯ রানে জিতেছে পাকিস্তান।বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৫ম দিনে ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেট তুলে নিয়ে জয় নিশ্চিত করেছে পাকিস্তান। এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-১ ড্র তে সমাপ্ত হয়েছে।
জ্যামাইকায় চতুর্থ ইনিংসে পাকিস্তানের দেওয়া ৩২৯ রানের টার্গেটে খেলতে নেমে ১ উইকেটে ৪৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। যার ফলে কিংস্টনে জমে উঠে শেষ দিনের নাটক। এই নাটকের শেষটাতে জয় হয়েছে পাকিস্তানি বোলারদের। ওয়েস্ট ইন্ডিজকে ২১৯ রানে অলআউট করে ১০৯ রানের বিশাল জয় পায় পাকিস্তান।
৫ম দিনে ৯ উইকেট হাতে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল ২৮০ রান। স্বাগতিক দল হওয়াতে অন্তত ম্যাচ বাঁচানোর স্বপ্ন ছিল তাদের সামনে। কিন্তু সেই সুযোগ পান নি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ৫ম দিনের প্রথম ঘন্টাতেই ৩ উইকেট তুলে নেয় পাকিস্তান। যার ফলে দলীয় ১০০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়েল ২৩(৪১), জোসেফ ১৭(৩৫), বোনার ২(৮), চেজ ০(১৫), ব্লাকউড ২৫(৫৪)। দলের হয়ে কিছুটা লড়াই করেন ক্রেইগ ব্রাথওয়েট। তার লড়াইয়ে ম্যাচ বাঁচে নি। ওপেনিংয়ে নেমে ৫ চারের সাহায্যে ১৪৭ বলে ৩৯ রান করে বিদায় নেন ব্রাথওয়েট। শেষ দিকে ৫ চার ও ২ ছক্কায় ৮৩ বলে ৪৭ রান করে জেসন হোল্ডার। কাইল মায়ারস ৩২(৫৩) এবং ডি সিলভা ১৫(৫২) রানের ইনিংস খেলেছেন। বল হাতে ১৭.২ ওভারে ৪৩ রানে ৪ উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি, ২২ ওভারে ৫২ রাবে ৩ উইকেট নিয়েছেন নোমান আলি, ১৪ ওভারে ৩৭ রানে ২ উইকেট নিয়েছেন হাসান আলি।
এর আগে প্রথম ইনিংসে ৩০২ রান করেছিল পাকিস্তান। দলের হয়ে ২১৩ বলে ১৭ চারের সাহায্যে ১২৪* রানে অপরাজিত থাকেন ফাওয়াদ আলম, ১৭৪ বলে ৭৫ রান করেছেন বাবর আজম , মোহাম্মদ রিজওয়ান ৩১ এবং ফাহিম আশরাফ ২৬ রানের ইনিংস খেলেন। বল হাতে ৩ টি করে উইকেট নেন কেমার রোচ এবং সেলিস, ২ উইকেট নেন জেসন হোল্ডার।
পাকিস্তানের দেওয়া ৩০২ রানের লিডের বিপরীতে খেলতে নেমে শাহীন শাহ আফ্রিদির বোলিং তোপে মাত্র ১৫০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে এনক্রুমা বোনার ৩৭(১১৬), ব্লাকউড ৩৩(৫০) এবং জেসন হোল্ডার ২৬(৩০) রানের ইনিংস খেলেছেন।পাকিস্তানের হয়ে বল হাতে ৫১ রানে ৬ উইকেট নিয়েছেন শাহীন আফ্রিদি, ৪৪ রানে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস, ১৪ রানে ১ উইকেট নিয়েছেন ফাহিম আশরাফ।
১৫২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ওয়ানডে মেজাজে ব্যাটিং করে ২৭.২ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা দেয় পাকিস্তান। ইমরান বাট ৪৪ বলে ৩৭ রান, বাবর আজম ৪১ বলে ৩৩ রান, আবিদ আলি ২৩ বলে ২৯ রান ও আজহার আলি ৩০ বলে ২২ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন জেসন হোল্ডার এবং আলজেরি জোসেফ। ১ উইকেট করে নিয়েছেন মায়ারস এবং ব্রাথওয়েট।
সংক্ষিপ্ত স্কোরঃ পাকিস্তান প্রথম ইনিংস ৩০২/১০(১১০)
বারব ৭৫, আলম ১২৪, রিজওয়ান ৩১, আশরাফ ২৬, বল হাতে কেমার রোচ ২৭-৯-৬৮-৩, সেলিস ১৫-৪-৩১-৩, জেসন হোল্ডার ২৯-৯-৪৬-২।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ১৫০/১০(৫১.৩)
বোনার ২৭, চেজ ১০, ব্লাকউড ৩৩, হোল্ডার ২৬, বল হাতে মোহাম্মদ আব্বাস ১৮-৬-৪৪-৩, শাহীন আফ্রিদি ১৭.৩-৭-৫১-৬, আশরাফ ৭-৪-১৪-১
পাকিস্তান দ্বিতীয় ইনিংস ১৭৬/৬(২৭.২)
বাট ৩৭, আবিদ আলি ২৯, আজাহার ২২, বাবর ৩৩ বল হাতে হোল্ডার ৬-০-২২-২, জোসেফ ৪-২-২৪-২, নায়ারস ৭-০-৪৩-১, ব্রাথওয়েট ৪-০-২৮-১
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসঃ ২১৯/১০(৮৩.২)
পাওয়েল ২৩, ব্রাথওয়েট ৩৯, ব্লাকউড ২৫, মায়ারস ৩২, হোল্ডার ৪৭, সিলভা ১৫। বল হাতে আফ্রিদি ১৭.২-৫-৪৩-৪, নোমান আলি ২২-৭-৫২-৩, হাসান ১৪-৬-৩৭-২।
ফলাফল পাকিস্তান ১০৯ রানে জয়ী। / ম্যাচ সেরা শাহীন আফ্রিদি
# সিরিজ সেরা শাহীন আফ্রিদি।
নিউজক্রিকেট /রাসেল।
