নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ তিন বছর পর ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান। ইংল্যান্ডের হয়ে খেলার জন্য যোগ্য বলেই তিনি ডাক পেয়েছেন টেস্ট দলে এমনটাই মনে করছেন তিনি।
লাল বলের ক্রিকেটে দলের বাইরে থাকায়, ছন্দে ফিরতে চ্যালেঞ্জ নিতে হবে তাকে। জাতীয় দলে টিকে থাকতে হলে তাকে পারফর্ম করতেই হবে। তিনি এটাও জানেন যে, বাজে পারফর্ম করার কারণে দর্শকদের সমালোচনার মুখেও পরতে হয় ক্রিকেটারদের।
এ প্রসঙ্গে তিনি বলেন,’‘একজন খেলোয়াড় হিসাবে আপনি সামান্য বাজে পারফর্ম্যান্স করলে বাজে মন্তব্য শুনতে হবে। এটা আশ্চর্যজনক কিভাবে একজন সাধারণ মানুষ আপনার সম্পর্কে এমন মতামত দেয়। খুব বেশি লাল বলের ক্রিকেট না খেলায়, এটা হয়ত টেস্ট ক্রিকেটের ছন্দে ফিরতে প্রভাব ফেলবে। কিন্তু খেলোয়াড় হিসেবে আমাদের কাছে এটাই চ্যালেঞ্জ।’’
তিনি আরও বলেন,”দল থেকে বাদ পড়লে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি এবং অনেক সময় মনে হয় আমার খেলা উচিত ছিল। আপনাকে কঠিন পরিশ্রম করেই ইংল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে হবে এবং এরপরই আপনি দলে ডাক পাবেন।”
