শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হিসাবে থাকতে চান জয়াবর্ধনে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচ হিসেবে দারুণ সফল শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। ‍মু্ম্বাই ইন্ডিয়ানসকে দুইবার শিরোপা জেতানোর পর দ্য হান্ড্রেড টুর্নামেন্টে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় সাউদার্ন ব্রেভ। ফলে অনেকেরই বাহবা পাচ্ছেন লঙ্কান সাবেক এই ক্রিকেটার।

ব্রেভকে শিরোপা জেতানোর পর অনেকেই তাঁকে শ্রীলঙ্কা কিংবা অন্য কোন দলের কোচ হিসেবে দেখতে চান। যদিও জাতীয় দলের হয়ে পূর্ণকালীন কোচ হিসেবে কাজ করার পক্ষে রাজি নন জয়াবর্ধনে। তবে খণ্ডকালীন সময়ে শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

এ বিষয়ে জয়াবর্ধনে বলেন, ‘ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ১৮ বছর কাটানো পর বছরের ১২ মাস আমি একটি স্যুটকেসে বন্দি থাকতে চাই না। এই সময়ে এটা আমার জন্য একটি দুর্দান্ত চ্যালেঞ্জ। আমি খুব বেশি টুর্নামেন্টে কাজ করব না। কেননা আমি বাড়ি ফিরে গিয়ে পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাব।’

তিনি আরও জানান, জাতীয় দলের হয়ে পূর্ণকালীন কোচ হিসেবে কখনই কাজ করতে আগ্রহী নন।

ব্যক্তিগতভাবে ভালো না লাগায় এর থেকে দূরে থাকতে চান তিনি। তবে যদি কখনো জাতীয় দলে কাজ করতেই হয় সেক্ষেত্রে শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে আগ্রহী তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এখানে (ইংল্যান্ড) এবং সেখানে (শ্রীলঙ্কা) ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করতে পছন্দ করব। কিন্তু পূর্ণকালীন হিসেবে কখনেই কাজ করব না। কারণ ব্যক্তিগতভাবে আমি সেটা পছন্দ করি না।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »