করোনা আক্রান্ত হলেন নিউজিল্যান্ডের ফার্গুসন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ড পেসার লকি ফার্গুসন দ্য হান্ড্রেড ও ভাইটালিটি ব্লাস্ট খেলার জন্য ইংল্যান্ডে অবস্থায় করছেন। আর ফার্গুসন সেখানেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দ্য হান্ড্রেড শেষে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে খেলার জন্য ইংল্যান্ডেই অবস্থান করছিলেন তিনি। তবে সারের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আর খেলা হলো না ইয়র্কশায়ারের এই পেসারের। এই ম্যাচের আগে খেলোয়াড়দের করোনা পরীক্ষা করানো হয় এবং কিউই ক্রিকেটার ফার্গুসনের ফলাফল পজিটিভ আসে। ম্যাচটি থেকে তাকে বাদ দিয়ে আইসোলেশনে পাঠানো হয়েছে।

ভাইটালিটি ব্লাস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। টুইটার বার্তায় জানানো হয়,”দুর্ভাগ্যবশত লকি ফার্গুসন আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচটি খেলতে পারবেন না। তিনি কোভিড-১৯ পজিটিভ হয়েছে।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »