স্বর্ণের ব্যবসা শুরু করলেন সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছেন সাকিব। এটির মাধ্যমেই সোনার ব্যবসা করবেন তিনি।

সঞ্চয়ের জন্য, ভবিষ্যতের জন্য, দেশের সব মানুষের জন্য এলো এক সুখবর’ -শীর্ষক এক বিজ্ঞাপন দিয়ে সোনার ব্যবসা করার খবর সবাইকে জানান সাকিব।

সাকিব সেখানে তার বলেন,”সরকারি অনুমোদনক্রমে আমি সাকিব আল হাসান দেশে বৈধভাবে স্বর্ণবার এবং স্বর্ণালঙ্কার আমদানি এবং বিক্রয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত ডিলার হিসেবে ‘বুরাক কমোডিটিজ এক্সচেঞ্জ কোং’ নামে একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেছি।”

খাঁটি স্বর্ণ আমদানি বা বৈধ উপায়ে আমদানি হওয়া স্বর্ণ তার প্রতিষ্ঠান থেকে ক্রয় করা যাবে বলে জানিয়েছেন তিনি। সবাইকে স্বর্ণে বিনিয়োগের অনুরোধও জানান সাকিব।

সাকিব বলেন,”স্বর্ণ আমদানি হালাল। স্বর্ণে বিনিয়োগও হালাল। দেশের ব্যাংকিং বিনিয়োগে সুদের হার ক্রমশ নিম্নগামী, তাই হালাল ও নিরাপদ বিকল্প হিসেবে স্বর্ণে বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকুন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »