পাকিস্তানেই হবে আফগানিস্তান-পাকিস্তান সিরিজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

শ্রীলঙ্কার হাম্বানটোটায় আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে সেখানে অনুষ্ঠিত হচ্ছে না।

মূলত মহামারী করোনা ভাইরাসে একদিনে ১৮৭ জনের রেকর্ড মৃত্যুর পর শুক্রবার শ্রীলঙ্কার সরকার দেশটিতে লকডাউন জারি করেছে। এ লকডাউন দশ দিন থাকবে যে কারণে তাই শ্রীলঙ্কায় এ সিরিজ আয়োজন সম্ভব না।

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী হামিদ শিনওয়ারি সিরিজটি পাকিস্তানে আয়োজনের সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। তবে পাকিস্তানের কোন ভেন্যুতে সিরিজের ম্যাচগুলো হবে তা এখনো ঘোষণা করা হয়নি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »