নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সম্প্রতি দেখা যাচ্ছে ব্যাট হাতে ছন্দে নেই আজিঙ্কা রাহানে।ফলে অনেকের কাছ থেকেই সমালোচনার মুখে পড়ছেন এই ভারতীয় ব্যাটসম্যান। তবে কোনো ধরনের সমালোনায় উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন রাহানে। তার মতে, সমালোচনায় আরো বেশি অনুপ্রাণিত হন তিনি।
টেস্টে ক্রিকেটে সর্বশেষ ১৫টি ইনিংসে খেলে ফেললেও এখনো পর্যন্ত কোনো সেঞ্চুরির দেখা পাননি রাহানে। এই ১৫ ইনিংসে তার ব্যাটিং গড় মাত্র ২২। এ ছাড়া কেবল দুই ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। যে কারণে তার দলে থাকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।
তিনি বলেন,’‘লোকেরা আমার সম্পর্কে আলোচনা করায় আমি খুশি। আমি বিশ্বাস করি, লোকজন সবসময় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আলোচনা করে। তাই আমি বিষয়টি নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নই। এ সব আসলে দলের জন্য অবদানের প্রসঙ্গেই ওঠে।’’
এ ছাড়া যে কোনো ধরনের সমালোচনা তাকে অনুপ্রেরণা যোগায় বলেও জানান রাহানে। এসব বিষয়গুলো কখনো তার বিরক্তির কারণ হয় না উল্লেখ করে রাহানে বলেন,”এই সব কিছু আমাকে অনুপ্রাণিত করে। দেশের জন্য খেলা আমাকে অনুপ্রাণিত করে। আমি সমালোচনা নিয়ে বিরক্ত নই।”
