আগামীকাল থেকে শুরু হচ্ছে টাইগারদের কোয়ারেন্টাইন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

গেল ১৭ আগস্ট বাংলাদেশে পা রেখেছেন নিউজিল্যান্ডের পর্যবেক্ষক দলের দুই সদস্য। বাংলাদেশে পা রাখার পর থেকেই তারা রুম কোয়ারেন্টাইনে ছিলেন। আজ শেষ হচ্ছে তাদের কোয়ারেন্টাইন।

এছাড়া আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে আসবে নিউজিল্যান্ডের পুরো দল। সেই সঙ্গে বাংলাদেশ দলের ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালরা ২৪ আগস্ট থেকে তিনদিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি। এর আগে ২২ ও ২৩ আগস্ট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এ প্রসঙ্গে তিনি বলেন,”বাংলাদেশ দলের খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা, ম্যাচ অফিসিয়ালরা ২২ এবং ২৩ তারিখ রুম কোয়ারেন্টাইন শেষ করে ২৪ তারিখ থেকে বাবলে প্রবেশ করবেন। নিউজিল্যান্ডের প্রতিনিধি দলের দুই জন সদস্য ১৭ তারিখ। আর একজন সদস্য ২০ তারিখে বাংলাদেশে এসেছেন। ২০ তারিখ ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ডের দুজন খেলোয়াড় এসেছেন। সবাই এই পর্যন্ত হোটেলে রুম কোয়ারেন্টাইনে আছেন। ২৩ তারিখ আজকে হোটেল কতৃপক্ষ বিসিবি এবং নিউজিল্যান্ডকে হোটেলের ব্যবস্থাপনা বুঝিয়ে দেবে।”

২৪ আগস্ট থেকে কোয়ারেন্টাইন শুরুর পর আরও দুই দফা করোনা পরীক্ষা দিতে হবে সবার। পরীক্ষায় সবার ফলাফল নেগিটিভ এলেই কেবল ২৭ আগস্ট থেকে দুই দলের ক্রিকেটাররাই অনুশীলনে ফিরতে পারবেন বলে জানিয়েছেন বিসিবির এই চিকিৎসক।

দেবাশিষ বলেছেন,”২৪ তারিখ নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসছে। বাংলাদেশ দল ও নিউজিল্যান্ড দল সেই সঙ্গে খেলা পরিচালনার জন্য যারা আছেন তারা ২৪, ২৫ ও ২৬ তারিখে তিনদিনের রুম কোয়ারেন্টাইন করবেন হোটেলে। এই তিনদিন দুই দফা পরীক্ষা হবে। এই পরীক্ষার ভিত্তিতে ২৭ তারিখ থেকে তারা বায়ো বাবলের বাইরে আসতে পারবেন। অনুশীলন ও অন্যান্ন কার্যক্রম শুরু করতে পারবেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »