নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে হলে শ্রীলঙ্কায় গিয়েই খেলতে হবে আফগানিস্তানকে। তবে দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে আফগান দলের ফ্লাইট নিয়েও জটিলতা তৈরি হয়েছিল। এই বিষয় সহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে টেস্ট ও ওয়ানডে অধিনায়কের সাথে বৈঠক করেছেন তালেবান নেতা আনাস হাক্কানি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে কাবুলে প্রস্তুতি সাড়ছে আফগানিস্তান ক্রিকেট দল। কিন্তু দেশের চলমান পরিস্থিতিতে আফগানিস্তান থেকে তাদের শ্রীলঙ্কায় যাওয়া নিয়ে বাঁধে একাদিক বিপত্তি। এই বিষয়সহ আরও কিছু বিষয়ে আলোচনা ও সাক্ষাৎ করতে আফগানিস্তানের অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির সাথে শনিবার আনাস হাক্কানির নেতৃত্বে তালেবানের একটি দল দেখা করেছে। এসময় আরও উপস্থিত ছিলেন ক্রিকেটার নূর আলি জাদরান ও দলের সাবেক নির্বাচক।
দেশের এমন অস্থিতিশীল পরস্থিতির জন্য ক্রিকেটারদের শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ত্যাগ করতে বিলম্ব হচ্ছে। এই সমস্যাকে সামনে রেখে শহীদির সাথে আনাস হাক্কানি দেখা করার পরেই আসে সবুজ সংকেত। ক্রিকেটারদের ফ্লাইট জটিলতা কেটে গেছে। যদিও কাবুল থেকে সরাসরি শ্রীলঙ্কায় ফ্লাইট না পেলে তারা প্রথমে আফগানিস্তান থেকে যাবে পাকিস্তান। সেখান থেকে দুবাই হয়ে শ্রীলঙ্কায় পৌঁছাবে শহীদির দল।
শ্রীলঙ্কার হাম্বানটোটায় খেলবে পাকিস্তান ও আফগানিস্তান। এই সিরিজে খেলা হবে তিনটি ওয়ানডে ম্যাচ, যা আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১, ৩ ও ৫ সেপ্টেম্বর। সুপার লিগের পয়েন্ট টেবিলে বর্তমানে ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পাকিস্তান পঞ্চম ও ৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আফগানিস্তান নবম স্থানে আছে।
পাকিস্তান সিরিজের আফগানিস্তান স্কোয়াড : হাসমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, রশিদ খান, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, নাজিব জাদরান, ইকরাম আলিখিল, শহিদউল্লাহ কামাল, করিম জানাত, আজমত ওমরজাই, আব্দুল রহমান, নাভীন উল হক, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, নূর আহমেদ।
