নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশে দল পেয়েছেন শ্রীলংকান দুই ক্রিকেটার। তারা হলেন ওয়ানেন্দু হাসারাঙ্গা এবং দুসমান্থু চামিরা। বদলি খেলোয়াড় হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। তবে এখন পর্যন্ত আইপিএল খেলার জন্য বোর্ডের কাছে অনুমতি চান নি এই দুই তারকা ক্রিকেটার।
হাসারাঙ্গা এবং দুশমন্থ চামিরা দু,জনেই শ্রীলংকান রানিং খেলোয়াড়। সংক্ষিপ্ত ফর্মেটে দু,জনেই দলের গুরুত্বপূর্ণ সদস্য। জাতীয় দলের আলোচিত পারফরম্যান্স এর জন্যই আইপিএলে সুযোগ পেয়েছেন তারা।যদিও এই দুজন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে আইপিএল খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেটের (এনওসি) আবেদন করেনি বলে জানিয়েছেন এসএলসির ক্রিকেট পরিচালক মোহন ডি সিলভা।
এমনকি এই দুজন যে আইপিএলে খেলার জন্য চুক্তিবুদ্ধ হয়েছেন সেটাও নাকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড অবগত নয়। তাই এই দুজন আইপিএল খেলার এনওসি পাবেন কিনা সে ব্যাপারে কোন সিদ্ধান্তও নেয়নি এসএলসি।
ক্রিকবাজকে মোহন বলেন, ‘আমার এ সম্পর্কে জানা নেই, আমাকে একটু খোঁজ নিতে হবে। এই মাসের শেষ থেকে হয়ত আমরা লকডাউনে পরে যাবো। আমরা এখনো এ (হাসারাঙ্গা এবং চামিরার আইপিএল খেলা) বিষয়ে কোন সিদ্ধান্ত নেইনি।’
তিনি আরো বলেন, ‘তাদের নো অবজেকশন সার্টিফিটেকের জন্য আবেদন করতে হবে। তাদের আইপিএলে নেয়া হয়েছে কিনা সে বিষয়ে আমরা অবগত নই, না তারা আমাদের কাছ থেকে কোন অনুমতিও চায়নি।’
