গেইল- পোলার্ডের হাতে বিশ্বকাপ দেখছেন ড্যারেন স্যামি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

টি টোয়েন্টি বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নস ওয়েস্ট ইন্ডিজ। ট্রফি জয়ের নেতৃত্বে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ড্যারেন সামি। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বরাবরই চমক জাগানিয়া দল ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের এবারের আসরেও ফেবারিট হয়েই খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের দুই দুই বার বিশ্বকাপ এনে দোওয়া সাবেক ক্যাপ্টেন ড্যারেন স্যামি মনে করছেন, এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতবে ওয়েস্ট ইন্ডিজ। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হবেন আন্দ্রে রাসেল।

টি টোয়েন্টি বিশ্বকাপে সফল দল ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ ৪ আসরেই সেমিফাইনাল খেলেছে তারা। এর মাঝে দুইবার ফাইনাল খেলে দু,বারই চ্যাম্পিয়নস হয়েছে ক্যারিবীয়রা। সর্বশেষ ২০১৬ সালে অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলটিও ভারসাম্যপূর্ন। তাই স্যামি মনে করছেন এবারও ট্রফি উঁচিয়ে ধরবে ওয়েস্ট ইন্ডিজ।

  1. তিনি বলেন, ‘বলতে আমার কোন বাঁধা নেই ওয়েস্ট ইন্ডিজই ট্রফি উঁচিয়ে ধরবে। যখন আপনি এই দলটির দিকে দেখবেন এবং মানুষজন বলবে আমি পাগলের প্রলাপ বকছি। কিন্তু সর্বশেষ তিনটি টুর্নামেন্টে দেখেন আমরা কিন্তু সেরা চারে যেতে সক্ষম হয়েছি যার মধ্যে দুটিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি।’
  2. বর্তমান ওয়েস্ট ইন্ডিজ দলেরও প্রশংসা করেছেন সাবেক এই অধিনায়ক। তিনি মনে করেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল কিংবা কাইরন পোলার্ড যে কোনও দলকেই হারিয়ে দেবার সামর্থ্য রাখে। যা ওয়েস্ট ইন্ডিজ দলের সক্ষমতারই প্রমাণ দেয়। স্যামি বলেন, ‘আমাদের ক্রিকেটারদের সেই সক্ষমতা রয়েছে। আপনি অধিনায়ক পোলার্ডের দিকে দেখুন। ইউনিভার্স বস ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ফেবিয়্যান অ্যালেন, এভিন লুইস। কি বলব আমি চাইলে আপনাকে আরো বড় একটি লিস্ট ধরিয়ে দিতে পারি যারা আপনাকে যে কোন সময় আক্রমণ করেত পারে।

আইসিসির বৈশ্বিক এই টূর্নামেন্টে ব্যাটে-বলে নজরকাড়া পারফরম্যান্স করে টূর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন অনেকেই। সামির চোখে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে আন্দ্রে রাসেলে। কারণ হিসেবে রাসেলের বোলিং এবং ব্যাটিংয়ের সামর্থ্যের কথাও জানান তিনি। তার বিশ্বাস সেরা খেলোয়াড় হবার পাশাপাশি ট্রফি নিয়েই ফিরবে রাসেল।

এ প্রসঙ্গে স্যামি বলেন, ‘টুর্নামেন্টে সেরা খেলোয়াড় কে হবে তা নিয়ে আমি বেশ উত্তেজিত। আমার মনে হয় আন্দ্রে রাসেলই হতে পারে সেই ব্যাক্তি সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে পারে। যে কিনা ব্যাট এবং বল দুটোই করতে পারে এবং দলের গুরুত্বপূর্ণ মুহুর্তে দাড়াতে পারে এমনটি ট্রফি নিয়েও ফিরতে পারে।

নিউজক্রিকেট /রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »