বাংলাদেশের কন্ডিশন টি-টোয়েন্টির বিপরীতঃ রবীন্দ্র

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সর্বশেষ ঘরের মাঠে স্পিনবান্ধব উইকেট বানিয়ে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। কোন ম্যাচেই দেড়শোর কোটা পার হতে পারেনি কোন দল।
টাইগারদের এমন উইকেট দেখে রাচিন রবীন্দ্রের দাবি, বাংলাদেশের কন্ডিশন সাধারণ টি-টোয়েন্টির বিপরীত।

যে কারণে এই পিচে ভিন্ন পরিকল্পনা সাজানোর কথা ভাবছেন নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার। তবে বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এবং শিখতে মুখিয়ে রয়েছেন তিনি।

এ প্রসঙ্গে রবীন্দ্র বলেন,”বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দেখে মনে হয়েছে এটি স্বাভাবিক টি-টোয়েন্টির কন্ডিশনের চেয়ে বিপরীত। এখানে সম্ভবত ১৩০-১৪০ রান হয়। এটি ভিন্ন একটি পরিকল্পনা হবে। কিন্তু সেখানে মানিয়ে নেয়া এবং শেখাটা রোমাঞ্চকর হবে।’’

২০১৬ সালে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন রবীন্দ্র। যেখানে বাংলাদেশের গরমে হাঁপিয়ে ওঠেছিলেন তাঁরা। তাই এই দেশে খেলার অভিজ্ঞতা রয়েছে ২১ বছর বয়সি এই অলরাউন্ডারের।

রবীন্দ্র বলেন,’‘এটি অন্য রকম এক অভিজ্ঞতা ছিল। আমরা তখন সংযুক্ত আরব আমিরাতে ছিলাম এবং কন্ডিশন আমাদের প্রত্যাশার চেয়ে একেবারে ভিন্ন ছিল। সেখান টার্নিং এবং মন্থর উইকেট ছিল। সত্যি বলতে আমরা কখনই এমন উইকেটের মুখোমুখি হইনি।’’

তিনি আরও বলেন,’‘এটি আসলে এক চোখ খোলা রাখার মতো ব্যাপার। সেই অভিজ্ঞতা আমাকে সাহায্য করবে। এমনকি আবহাওয়ার মতো ছোট জিনিস এবং আমরা কি খাবার পেতে যাচ্ছি।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »