সব ফরম্যাটে আলাদা দল বানালে কেউ ভারতকে হারাতে পারবে না

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বর্তমান সময়ে দেশের মাটিতে তথা বিদেশের মাটিতেও নিজেদের সেরা ক্রিকেট খেলছে ভারত। এই ধারাবাহিকতায় ভারত প্রতিটি ফরম্যাটের জন্য সেরা দল গঠন করতে পারলে তাদেরকে কেউ হারাতে পারবে না বলে মনে করেন সাবা করিম।

বর্তমানে দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার থাকায় পাইপলাইন বেশ সমৃদ্ধ ভারতের। সেই সুযোগে আত্মবিশ্বাসী ক্রিকেটারদের নিয়ে ভারত দল গঠন করতে পারে বলে জানান দেশটির সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান করিম। এমনটা করতে পারলে ভারত যেকোনো দেশকে তাদের মাটিতে হেসে খেলে হারাতে পারে বলে মনে করেন তিনি।

করিম বলেন,”আগের চেয়ে বর্তমানে আমাদের বেশ কিছু বুদ্ধিমান খেলোয়াড় রয়েছে। যারা সবসময় প্রতিপক্ষ দলকে তাদের কন্ডিশনের হারিয়ে দিতে পারবে বলে বিশ্বাস রাখে।’’

ভারতের মতো তেমনটি করতে পারেনি ইংল্যান্ড। সে কারণে মানসম্মত ক্রিকেটার থাকা সত্ত্বেও ভারতের বিপক্ষে ভুগতে হয়েছে তাদের।

তিনি বলেন,’‘আমরা যদি প্রতিটি ফরম্যাটের জন্য সেরা ক্রিকেটারদের নিয়ে একাদশ গঠন করতে পারি, তাহলে আমাদের টেক্কা দেওয়ার মতো কোনো দল থাকবে না। বর্তমানে অনেক দেশ তাদের সাদা বল খেলোয়াড়দের লাল বল খেলার সুযোগ দিতে চায় না। ইংল্যান্ডকে তাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। যেকোনো ফরম্যাটে ভালো করছে, এমন ক্রিকেটারকে অন্য ফরম্যাটেও সুযোগ দিতে হবে।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »