নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সমানেই টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। তার আগে সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিতে মুখিয়ে আছে অংশগ্রহণকারী সব দল। ব্যতিক্রম নয় আয়ারল্যান্ডও। জিম্বাবুয়ের সাথে খেলবে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে।
এই দুই সিরিজকে সামনে রেখে পৃথক স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড ক্রিকেট। প্রস্তুতি ম্যাচের জন্য আয়ারল্যান্ড উলভস বা ‘এ’ দলের স্কোয়াডও ঘোষণা করেছে বোর্ড।নিষেধাজ্ঞার কারণে এবারের বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডে খেলতে পারেনি জিম্বাবুয়ে। তবুও আইরিশদের বিপক্ষে জিম্বাবুইয়ানরা খেলবে পাঁচটি টি-টোয়েন্টি।
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ আগস্ট এবং ১, ২ ও ৪ সেপ্টেম্বর। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮, ১০ ও ১৩ সেপ্টেম্বর।
একনজরে আয়ারল্যান্ডের স্কোয়াড
ওয়ানডে : অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), মার্ক এডায়ার, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, গ্রামাহ কেনেডি, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, উইলিয়াম পোটারফিল্ড, নেইল রক, সিমি সিং, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়ং।
