টি-টিয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গেই থাকবে তামিম: আকরাম খান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জিম্বাবুয়ে থেকে বয়ে নিয়ে আসা হাটুর ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে অবস্থান করছেন বাংলাদেশ ওয়ানডে দলপতি তামিম ইকবাল। জিম্বাবুয়ে সফরের ওয়ানডে সিরিজে, পুরনো হাটুর ইনজুরি নতুন করর জেকে বসায় টি-টুয়েন্টি সিরিজ না খেলেই ফিরতে হয়েছে তামিমকে। দেশে ফিরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তামিম।পুরোপুরি ফিট না হওয়ায় ঘরের মাঠে অজিদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও মিস করেছেন তিনি। শুধু তাই নয়, আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও মাঠে দেখা যাবে না দেশসেরা এই ওপেনারকে।

ইনজুরি থেকে এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায়, শঙ্কা দেখা দিয়েছে আসন্ন টি-টিয়েন্টি বিশ্বকাপে তামিমের খেলা না খেলা নিয়ে।তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে তামিমকে নিয়ে আশার বাণী শুনিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। আকরাম খানের বিশ্বাস, আসন্ন টি-টিয়েন্টি বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবে তামিম।তিনি আরো জানান, বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন তামিম, শতভাগ ফিট হলে দেখা যাবে একাদশে।

দলের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার তামিম, আর তাই তামিমের এই ইনজুরিতে টিম ম্যানেজমেন্ট থেকেও সজাক দৃষ্টি রাখা হচ্ছে তামিমের প্রতি। এমনটাই জানিয়েছেন আকরাম খান।

তামিমের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবির ক্রিকেট
অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেনঃ তামিম দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান।এটা নিয়ে তো কোন সন্দেহ নেই।তামিম যখন সম্পূর্ণ ফিট হয়ে যাবে, তখন সে খেলবে।বিশ্বকাপে সে দলের সাথেই থাকবে। খেলার মতো ফিট হলে একাদশেও ফিরবে।

লম্বা সময় পর তামিম টি-টুয়েন্টি ফরম্যাটে ফিরলেও এই নিয়ে কোন সমস্যা দেখছেন না আকরাম। এছাড়া তামিম প্রসঙ্গে আকরাম খান আরো বলেন: তামিম যেহেতু প্রতিষ্ঠিত ক্রিকেটার তাই সে ফিরলে, অন্য চিন্তার কিছু নেই।আমি এই নিয়ে কোন সংশয় দেখছি না।তামিম একজন ভাল ব্যাটসম্যান,  সে ফিরে আসলে আমাদের দলের জন্যই ভাল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »