নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
জম্মু ও কাশ্মীর ক্রিকেট এসোসিয়েশন এর আওতাধীন মাঠ থেকে চুরি হয়েছে একটি পিচ রোলার। আর সেই চুরির দায় চাপানো হয়েছে ভারতীয় এক ক্রিকেটার পারভেজ রসুলের উপর। এমনটিই ঘটেছে ভারতীয় জম্মু এন্ড কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনে।
চুরি যাওয়া পিচ রোলার ফেরত দেওয়ার জন্য পারভেজকে ইতিমধ্যে নোটিশ দিয়েছে অ্যাসোসিয়েশনটি। তবে এই চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখান করেছেন পারভেজ। ক্রিকেট অ্যাসোসিয়েশনের নোটিশের জবাবে চুরির অভিযোগ অস্বীকার করে পারভেজ উল্টো প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন যে একজন আন্তর্জাতিক ক্রিকেটারের সাথে এ কেমন ব্যবহার।
তবে জম্মু এন্ড কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের অভিযোগে অটল রয়েছে। এসোসিয়েশন থেকে পারভেজকে হুঁশিয়ারি দিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে পিচ রোলার ফেরত দেওয়া না হলে পুলিশের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। ক্রিকেট অ্যাসোসিয়েশনটির কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অনিল গুপ্ত জানিয়েছেন, রেজিস্ট্রার খাতায় পিচ রোলার নেওয়ার স্থানে পারভেজের নাম আছে এবং সে কারণেই তারা পারভেজকে দোষী করেছেন।
পারভেজকে দেওয়া নোটিশে লেখা হয়েছে, ‘আপনি জম্মু এন্ড কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের মেশিনারি নিয়ে রেখেছেন। কোনো পুলিশি অ্যাকশন নেওয়ার আগে মেশিনারিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিকট ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হলো, নাহলে আমরা যেকোনো অ্যাকশন নিতে পারব।’
উত্তরে পারভেজ বলেন, ‘আমি পারভেজ রসুল, ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেট, আইপিএল, দুলীপ ট্রফি, দেওধর ট্রফি, ভারত এ দল, বোর্ড প্রেসিডেন্ট একাদশ, ইরানি ট্রফি, গত ৬ বছর ধরে জম্মু ও কাশ্মীর দলের অধিনায়ক এবং জম্মু-কাশ্মীরের একমাত্র ক্রিকেটার হিসেবে দুই বার বিসিসিআই বেস্ট অলরাউন্ডার পুরস্কার জিতেছি। আজ আমি একটি চিঠি পেয়েছি, দুর্ভাগ্যজনকভাবে সেখানে বলা হয়েছে আমি পিচ রোলার নিয়ে রেখেছি।’
‘আমি আমার অবস্থান পরিষ্কার করছি, জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে পিচ রোলারসহ কোনো প্রকার মেশিনারিই আমি নিইনি। আমি একজন ক্রিকেট খেলোয়াড়। যেই আন্তর্জাতিক ক্রিকেটার জম্মু এন্ড কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনকে তার জানপ্রাণ উজাড় করে দিয়েছে তার সাথে এ কেমন ব্যবহার? আপনারা বিভিন্ন জেলায় মেশিনারি পাঠান, আমার কাছে না খুঁজে, তাদের কাছে খুঁজে দেখেন কোথায় আছে
