নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে লড়ছে বাবর আজমের দল। তবে শুরুতেই বিপদে পড়ে তার দল। তবে সেই বিপদ সামাল দেন বাবর এবং ফাওয়াদ। তাদের জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।
এর আগে শ্বাসরুদ্ধকর প্রথম টেস্টে ১ উইকেটের জয় পায় ক্যারিবিয়ানরা। সেই টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট পেয়েছিলেন পাকিস্তানী পেসার মোহাম্মদ আব্বাস।
যদিও দ্বিতীয় ইনিংসে উইকেট শূন্য থেকেছেন তিনি। তবে দুই ইনিংস জুড়েই দারুণ বল করেছেন এই ডানহাতি পেসার। কিন্তু দ্বিতীয় ইনিংষে উইকেটের দেখা পাননি। পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনুস তাই মনে করছেন, ঐ টেস্টে আরো উইকেট নেয়া উচিত ছিল আব্বাসের। উইকেট না পাওয়ার জন্য অবশ্য আব্বাসের ভাগ্যকেও দুষছেন তিনি।
ওয়াকার বলেন,”টেস্ট ক্রিকেটে এমন কিছু দিন আসে যেখানে ভাগ্য আপনার পক্ষে থাকে না। একই সঙ্গে আমি মনে করি আব্বাস যেভাবে বোলিং করেছিল, তার চেয়ে তার অনেক বেশি উইকেট নেওয়া উচিত ছিল।”
