এবারের বিশ্বকাপ অস্ট্রেলিয়া জিতবে- পন্টিং

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ওয়ানডে বিশ্বকাপে একাধিক শিরোপা জিতলেও এখনো পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো শিরোপা নেই অজিদের দখলে। তবে এবার অজিরা জিতবে সেই অধরা শিরোপা এমনটাই বিশ্বাস সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংয়ের।

সম্প্রতি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর সমালোচনার মুখে রয়েছে অজিরা। এতকিছুর পরও অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করছেন, এবারের বিশ্বকাপ জেতার ভালোই সুযোগ আছে অস্ট্রেলিয়ার।

তিনি বলেন,’‘এখনও টি-টুয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয় করতে পারেনি অস্ট্রেলিয়া। এটি খুবই দুঃখজনক। তবে এবার বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ রয়েছে অজিদের। বর্তমান দলটি বেশ শক্তিশালী। বিশেষভাবে ফিঞ্চ, ওয়ার্নার, স্মিথ, স্টার্ক, কামিন্সদের মত অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। তাদের সাথে নতুনদের সংমিশ্রন, বিশ্বকাপ জয়ের জন্য যথেষ্ট। তাই আমার বিশ্বাস, এবার শিরোপা জিততে পারে অস্ট্রেলিয়া।’’

অজিদের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন জশ ইংলিস, যিনি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। পন্টিং অবশ্য এই ক্রিকেটারের ওপর আস্থা রাখছেন, তাই অনভিজ্ঞ এক সদস্য দলে থাকায় মোটেও অসন্তুষ্ট নন।

পন্টিং বলেন,’‘তাকে দলে দেখে খুব ভালো লাগছে, সে মজার ছলে রান করে। যদি ডাক পায় তাহলে দুর্দান্ত হবে। সে অনেক কষ্টে এতদূর এসেছে। সম্প্রতি ভাইটালিটি ব্লাস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিল। ব্যাটিং অর্ডারে উপযোগী ব্যাটিংয়ের পাশাপাশি আক্রমণাত্বক খেলতে পারে। সে এমন একজন খেলোয়াড়, যার ভবিষ্যত নিয়ে আমরা উচ্ছ্বসিত।’’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »