নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই ফিরবেন তামিম ইকবাল। এ বছরের অক্টোবরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের দলে নেই তামিম ইকবাল । এর আগে অষ্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজেও ছিলেন না তিনি। যার কারনে বিশ্বকাপে তামিমের থাকা না থাকা নিয়ে একপ্রকার অনিশ্চয়তা তৈরি হয়। তবে সেটাকে উড়িয়ে দিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই মাঠে ফিরবেন তামিম।
ফর্মেট যেটাই হোক দেশের সেরা ওপেনার তামিম ইকবাল । বাংলাদেশ ক্রিকেট খেলছে আর তামিম ইকবাল নেই লাস্ট ১৪-১৫ বছরে এরকম ঘটনা বিরল। তবে সম্প্রতি সময়ে চোটের কারণে সংক্ষিপ্ত ফর্মেটে অনিয়মিত হয়ে পরছেন তামিম ইকবাল। প্রায় আঠারো মাসেরও বেশি সময় ধরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে নেই তিনি। সর্বশেষ ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এর মাঝে চার চারটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে ফেলেছে বাংলাদেশ। গত ডিপিএলে খেলার সময় হাঁটুতে চোট পান তামিম। কিছুটা চোটমুক্ত হয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেন। এরপর দেশে ফিরে এসে ইনজুরি নিয়ে কাজ করছেন তিনি।
মূলত ইনজুরি থেকে সেরে উঠতে কিউইদের বিপক্ষে সিরিজে তাকে রাখে নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ফলে শঙ্কা জেগেছিল তার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও। নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম না থাকলেও বিশ্বকাপের জন্য বাংলাদেশ টিম ম্যানেজমেন্টর ভাবনায় ঠিকই রয়েছেন দেশ সেরা এই ওপেনার। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মাঠে ফিরতে পারেন তামিম।
এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘আশা করছি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মাঠে থাকবে। বিশ্বকাপের এখনও অনেক সময় আছে। আশা করছি বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবে।’
ইনজুরি থেকে ফিরেই বিশ্বকাপের মতো মঞ্চে পারফর্ম করাটা কঠিন। তাই ফিরেই ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করবেন তামিম। আর নান্নু মনে করছেন, টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলা না হলেও বিশ্বকাপের মঞ্চে মানিয়ে নিতে সমস্যা হবে না।
তিনি বলেন, ‘তামিমের অসাধারণ অভিজ্ঞতা আছে। যখন মাঠে নামবে আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নেওয়া ওর জন্য কোনো ব্যাপার না। ইনজুরি তো যেকোনো খেলোয়াড়েরই হতে পারে। ইনজুরির পর কত দ্রুত প্রত্যাবর্তন করছে এটা গুরুত্বপূর্ণ।’
তামিমকে বাদ দিলেও নিউজিল্যান্ডের দলে ওপেনার হিসেবে আছেন নাঈম শেখ এবং সৌম্য সরকার, সঙ্গে ফিরেছেন লিটন দাসও। শেখ মেহেদী হাসানও অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচে ওপেন করেছেন। তবুও ওপেনিংয়ের দৈনতা কাটছেই না দলের।
এ প্রসঙ্গে ব্যাখা দিতে গিয়ে নান্নু বলেন, ‘সব খেলোয়াড়ের ওপর আমার আস্থা আছে। যাকেই নিচ্ছি আত্মবিশ্বাসের সাথে নিচ্ছি। যাকে যে ভূমিকায়, যে ফরম্যাটে দরকার হবে ওখানে প্রতিষ্ঠিত করা হবে
নিউজক্রিকেট / রাসেল।
