শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে ১৮ ক্রিকেটার, নেই ম্যাথুস

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে নতুন এক পদ্ধতি চালু করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কারণ দীর্ঘদিন ধরেই ক্রিকেটার ও বোর্ডের মাঝে ঝামেলা চলছিল তাদের। তবে সব দ্বন্দ্ব শেষে অবশেষে কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেছে লঙ্কান ক্রিকেটাররা।

কেন্দ্রীয় চুক্তিতে সাক্ষর করা ১৮ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তবে বোর্ডের শর্তে রাজি না হওয়ায় কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের। যে কারণে জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে তাঁকে বিবেচনায় নেয়া হবে না।

শ্রীলঙ্কার ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি: ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, সুরাঙ্গা লাকমল, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাসিথ এম্বুলদুনিয়া, পাথুম নিশানকা, লাহিরু থিরিমান্নে, দুশমন্থ চামিরা, দীনেশ চান্দিমাল, লাকসান সান্দাকান, বিশ্ব ফার্নান্দো, ওশাদা ফার্নান্দো, রমেশ মেন্ডিস, লাহিরু কুমারা, আসেন বান্দারা এবং আকিলা ধনাঞ্জয়া।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »