কোচ ইস্যু নিয়ে অস্ট্রেলিয়া দলের জরুরী বৈঠক

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার ইস্যু নিয়ে বোর্ডে জটিলতা সৃষ্টি হয়েছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ল্যাঙ্গারের পাশেই আছে। দুই অজি অধিনায়ক টিম পেইন, অ্যারন ফিঞ্চ ও সহ-অধিনায়ক প্যাট কামিন্সকে এই বিষয়ে কথা বলার জন্য বোর্ড কতৃক অবগতি করা হয়।

চলতি বছরের শুরুতে গ্যাবায় ভারতের বিপক্ষে টেস্ট হারের পরেই ল্যাঙ্গার ও খেলোয়াড়দের মধ্যকার বিতর্কের কথা প্রকাশিত হয়। চলতি বছরে অস্ট্রেলিয়া দলের পারফরম্যান্স তেমন ভালো যাচ্ছে না। ফলে মাঠ ও মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই চাপের মুখে আছেন ল্যাঙ্গার। এবং ক্রিকেটারদের সাথে তার বনিবনার খবর প্রকাশ হওয়ার পরে পড়েছেন বিব্রতকর অবস্থায়।

কোচ ও ক্রিকেটারদের এই দ্বন্দ্ব নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে আছে দেশটির ক্রিকেট বোর্ডও। ল্যাঙ্গারের কোচিং কৌশল নিয়েও খেলোয়াড়দের আছে অভিযোগ রয়েছে। স্মিথ-ফিঞ্চরা চান তাদের পছন্দমতো কৌশলে পরিচালনা করা হোক অস্ট্রেলিয়া দলের কোচিং। এরই জের ধরে অধিনায়ক ও সহ-অধিনায়কের সাথে বৈঠক করে ক্রিকেট অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস এবং প্রধান নির্বাহী নিক হকলি জুম মিটিংয়ের মাধ্যমে বৈঠক করেছেন টিম পেইন, অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্সের সাথে। বোর্ড থেকে ক্রিকেটার ও কোচিং স্টাফ- উভয় পক্ষকেই বলা হয়েছে নিজেদের দর্শন নিয়ে স্পষ্টভাবে চলতে।

অস্ট্রেলিয়ার গণমাধ্যমে পেইন জানিয়েছিলেন তিনি নিজেও ব্যক্তিগতভাবে ল্যাঙ্গারের সাথে কথা বলেছেন। পেইন বলেন, ‘আমাদের কথা হয়েছে এবং আগামী ছয় মাস ল্যাঙ্গারের সাথে কাজের প্রসরতার দিকে তাকিয়ে আছি আমি। এখন আমরা বিশ্বকাপ ও অ্যাশেজ নিয়েই ভাবছি। আমি, ফিঞ্চ, কামিন্স ও অস্ট্রেলিয়া ক্রিকেটের নেতাদের তার (ল্যাঙ্গার) ব্যাপারে আলোচনা করার দরকার ছিল। আমরা আলোচনা করেছি এবং তাকে সমর্থন করে বাকি সময়টা এগিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি।’

তবে ফিঞ্চ স্পষ্টভাবেই বলেছেন, ‘সব স্টাফদের ঠিকমতো না দেখে একজন অস্ট্রেলিয়ান হিসেবে খেলা কঠিন। এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সেখানে আমাদের মতে কিছুই করা হয় না। আমরা শুধু চেষ্টা করতে পারি ও ফলাফল পেতে পারি। আপনি দেখেন, ফলাফল যদি ভালো আসে তাহলে আর এসব বড় করে দেখা হয় না।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »