নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশের বিপক্ষে পুরো সিরিজে খেলা হয়নি নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস ও ক্রেইগ অ্যারভিনের। তবে আসন্ন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের দলে ফিরেছেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। দুই সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
রাজা-টেলর দুজনই রয়েছেন আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরের দলে। এদিকে দলে অনুমেয়ভাবেই জায়গা ধরে রেখেছেন ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা ও উসলে ম্যাধেভেরেরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে জিম্বাবুয়ে। যা মাঠে গড়াবে ২৭ আগস্ট থেকে। আয়ারল্যান্ড সফর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে স্কটল্যান্ড যাবে তাঁরা। যা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে।
জিম্বাবুয়ের স্কোয়াড: শন উইলিয়ামস (অধিনায়ক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ক্রেইগ অ্যারভিন, লুক জংওয়ে, তিনাশে কামুনহুকাম্বে, উসলে ম্যাধেভেরে, তাডিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তারিশােই মুসাকান্দা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর এবং ডোনাল্ড টিরিপানো।
