ঢাকায় এসে পৌঁছেছেন গ্র্যান্ডহোম ও অ্যালেন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ড দল দেশে আসার আগেই বাংলাদেশে এসে পৌঁছেছেন নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। দ্য হান্ড্রেড থেকে দুই ক্রিকেটার সরাসরি এসে পৌঁছেছেন ঢাকায়।

ইংল্যান্ডের ব্যতিক্রমধর্মী এই টুর্নামেন্ট শেষে দেশে ফিরে দলের সাথে যোগ দিতে গেলে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিন পালন করতে হত তাদের। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তাই দুই ক্রিকেটারকে সরাসরি বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে।

আজ শুক্রবার (২০ আগস্ট) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান গ্র্যান্ডহোম ও অ্যালেন। আজ থেকেই শুরু হবে দুই ক্রিকেটারের কোয়ারেন্টিন।
আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড জাতীয় দল। গ্র্যান্ডহোম ও অ্যালেন আজ থেকেই ইন্টারকন্টিনেন্টালে থাকবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »