নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
করোনা উপেক্ষা করেই একাদিক দল বাংলাদেশ সফর করেছে। সফরকারী অন্যন্য দল ৩ দিন করে কোয়ারেন্টিন পালন করলেও অস্ট্রেলিয়ার কুয়ারেন্টাইন কিছুটা শিথিল ছিল। অজিদের মত বাংলাদেশেে এসে ২ দিন কোয়ারেন্টিন পালন করবে নিউজিল্যান্ড ক্রিকেট দলের সদস্যরা।
করোনাকালীন সময়ে দেশে পৌছার পর করোনা নেগেটিভ সনদ নিয়ে অনুশীলনে নামার রীতি ক্রিকেটারদের। নিউজিল্যান্ড দল বাংলাদেশে এসে ২ দিন কোয়ারেন্টিনের পরই অনুশীলন শুরু করতে পারবে। অস্ট্রেলিয়া চার্টার্ড ফ্লাইটে বাংলাদেশে আসলেও নিউজিল্যান্ড আসবে কমার্শিয়াল ফ্লাইটে।
আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেটদল। দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের বহনকারী বিমান। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে ক্রিকেটারদের নেওয়া হবে রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে। সেখানে ২ দিন কোয়ারেন্টিন শেষে মিরপুরে অনুশীলন শুরু করবে কিউইরা। বাংলাদেশ দলও ২৪ আগস্ট জৈব সুরক্ষা বলয় শুরু করে অনুশীলন শুরু করবে ২ দিন হোটেলবন্দী থাকার পর।
অন্যান্য সিরিজের মত এই সিরিজেও দুই দলের ক্রিকেটারদের দফায় দফায় করোনা পরীক্ষা করা হবে। বর্তমানে নিউজিল্যান্ডে একজন ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় গোটা দেশে চলছে লকডাউন। বাংলাদেশে করোনা পরিস্থিতি নাজুক হলেও বর্তমানে জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা ক্রিকেটারদের সাবধানে থাকার আহ্বান জানিয়েছে বিসিবি।
আগামী ১ সেপ্টেম্বর থেকে মিরপুরে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
