নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা, বাদ পড়লেন মিঠুন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে রাখা হয়নি পুনর্বাসনে থাকা ওপেনার তামিম ইকবালকে। এই সিরিজেও বিশ্রামে থাকতে হচ্ছে বাঁহাতি ওপেনারকে। এ ছাড়া দলে নেই মোহাম্মদ মিঠুনও। অস্ট্রেলিয়া সিরিজে খেলা না হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরেছেন মুশফিকুর রহিম, লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব।

বাংলাদেশ স্কোয়াড-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব এবং নাসুম আহমেদ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »