নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ভারতের বিপক্ষে ৫ ম্যাচ টেস্ট সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ম্যাচে নটিংহ্যামে বৃষ্টির কারনে হার এড়াতে পারে ইংল্যান্ড। সেই ম্যাচ ড্র হলেও লর্ডসে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে ইংল্যান্ড। দুই ম্যাচেই ইংল্যান্ড ব্যাটসম্যানদের ব্যর্থতার চিত্র ফুটে উঠেছে। স্বাগতিক ব্যাটসম্যানদের ব্যর্থতার ভিড়ে একমাত্র ইংলিশ ব্যাটসম্যান হিসাবে দাপট দেখিয়েছেন জো রুট। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করেন, রুটের একার রান দিয়ে টেস্ট জিততে পারবে না তাঁরা।
দলীয় খেলা ক্রিকেট! এখানে ১১ জন খেলোয়ারের দলীয় পারফরম্যান্স পুঁজি করেই একটি দল জয়ের স্বপ্ন দেখে। কখনো কখনো ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেট ওয়ানডে / টি টোয়েন্টি দেখা যায় দলের একজন ব্যাটসম্যান লড়াকু এবং বীরত্বগাথা ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। টেস্ট ক্রিকেটে এই সংখ্যা নগন্য। টেস্ট ক্রিকেটে দলের ১০ নম্বর ব্যাটসম্যানও গুরুত্বপূর্ণ। জয় পেতে হলে শেষ উইকেট জুটিও টিকে থাকা গুরুত্বপূর্ণ। ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে আরও একবার ফুটে উঠেছে সেই দৃশ্য!
প্রথম টেস্ট দুই ইনিংসে ৬৪ এবং ১০৯ রানের ইনিংস খেলেছেন জো রুট। লর্ডস টেস্টে প্রথম ইনিংসে ১৮০ রানের ইনিংস খেলে দলকে লিড এনে দেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন রুট। মাত্র ৩৩ রান করে ফেরেন তিনি। দলের বাকিদের ব্যর্থতায় ১২০ রান করেই অলআউট হয়েছে ইংল্যান্ড। লর্ডসে ভারতের বিপক্ষে আত্মসমর্পণ করে ম্যাচ হারে ইংল্যান্ড। দুই ম্যাচে এখন পর্যন্ত ৩৮৬ রান করেছেন ৩৮৬ রুট। যেখানে দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান করা জনি বেয়ারস্টো করেছেন মোটে ১১৮। তালিকায় তিন নবরে থাকা ররি বার্নস করেছেন মোটে ৬৭ রান। দলের বাকি ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থতার বৃত্তে বন্দি। ইংল্যান্ডের ব্যাটসম্যানদের এমন দশা ভাবাচ্ছে নাসের হুসেনকে। তিনি মনে করেন জয়ের জন্য রুটের একার রান যথেষ্ট নয় ইংল্যান্ডের জন্য।
এ প্রসঙ্গে নাসের বলেন, ‘লর্ডসে ইংল্যান্ড অনেক ভালো ক্রিকেট খেলেছে। এটা ভুলে গেলে চলবে না। সোমবার সকালে পান্ত যখন আউট হয়েছিল তখন মনে হচ্ছিলো এটা ইংল্যান্ডের ১-০ হবে। সোমবার সকালে পান্ত যখন আউট হয়ে ফিরে যাচ্ছিলো তখন আমরা সবাই ভেবেছিলাম ইংল্যান্ডের ১-০ হতে পারে।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক আরও বলেন, ‘ভারতের ব্যাটিং দুর্বলতা আছে। কিন্তু শুধু মাত্র রুটের মতো একজন ক্রিকেটারের রান দিয়ে ইংল্যান্ড টেস্ট জিততে পারবে না। যখন দলের অনেক বোলার ইনজুরিতে পড়েছে তখন রবিনসনকে পাওয়াটা দারুণ ব্যাপার। তবে আমরা সেগুলো বাদ দিতে পারবে না। কিন্তু তাদের দলে থাকা অন্যদের রান করতে হবে।
নিউজক্রিকেট /রাসেল।
