ভালো করলে আরও বেশি টেস্ট খেলার সুযোগ আসবেঃ সাদমান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স হতাশাজনক। মাঝে মাঝে দুই একটা জয় পেলেও মিলছে না ধারাবাহিক সাফল্য। ক্রিকেটের আভিজাত্য এই ফর্মেটে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারছে না লাল-সবুজের প্রতিনিধিরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। কোনো ম্যাচ না জেতা টাইগাররা পয়েন্ট টেবিলের তলানিতে থেকে শেষ করে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ। দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে ওপেনার সাদমান ইসলাম রাখছেন ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা।

রঙিন পোশাকে ধারাবাহিক ম্যাচ খেললেও টেস্ট ক্রিকেটে নিয়মিত খেলার সুযোগ হচ্ছে না বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের টেস্ট খেলার সুযোগ বেড়েছে। ভালো করলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে এমনটিই বিশ্বাস করেন তরুন ওপেনার সাদমান ইসলাম অনিক। সেই সাথে আগামি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করতে মুখিয়ে রয়েছেন তিনি।

সাদমান বলেন, ‘আগে হয়ত আমরা এত বেশি টেস্ট খেলার সুযোগ পেতাম না। তবে সাম্প্রতিক সময়ে আমাদের অনেক টেস্ট ছিল, সামনে অনেক টেস্ট আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের। আমার মনে হয় না টেস্ট এখন কম। যদি নিজেদের আরও বেশি প্রস্তুত করতে পারি, ভালো পারফর্ম করতে পারি তাহলে আরও বেশি টেস্ট হয়ত আসবে। আমাদের আরও বেশি সুযোগ করে দিবে।’

স্য়াদমান আরও বলেন, ‘আমাদের গত টেস্ট চ্যাম্পিয়নশিপ এত ভালো হয়নি। তবে এবার সবাই পারফর্ম করছে, ভালো প্রস্তুতি হচ্ছে। আশা করি এবার ভালো হবে।’

জাতীয় দলের খেলা না থাকায় টেস্ট দলের খেলোয়াররা অবসর সময় পার করছে। তবে
আগামী মাসে হাই পারফরম্যান্স ইউনিটের বিপক্ষে ‘এ’ দলের হয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন টেস্ট স্পেশালিষ্ট ক্রিকেটাররা। এই সিরিজে নিজেদের ঝালিয়ে নেওয়ার প্রস্তুতি পাবেন মুমিনুল হক, সাদমান ইসলাম, এবাদত হোসেনরা।

সাদমান বলেন, ‘আশা করি ম্যাচগুলো প্রস্তুতির ক্ষেত্রে কাজে দিবে। তারপর আমাদের জাতীয় লিগ আছে, সিরিজ আছে। নিজেকে প্রস্তুত করা যাবে এখানে।’

লকডাউনের কারণে প্রস্তুতিতে আবারও কিছুটা ভাঁটা পড়লেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া সুযোগ-সুবিধায় সন্তুষ্ট সাদমান। তিনি বলেন, ‘দেশের স্বার্থে লকডাউন দেওয়া হয়েছিল, আমাদের মানতেই হবে। চেষ্টা করছি এখনকার সময় কীভাবে কাজে লাগানো যায়। ক্রিকেট বোর্ড আমাদের যথেষ্ট সুযোগ সুবিধা দিয়ে আসছে

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »